'ইরান যুদ্ধে জেতেনি, সমঝোতায় হারেনি': ট্রাম্পের টুইট অর্ধসত্য, বলল তেহরান
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি তাৎপর্যপূর্ণ টুইট করেন এই মুহূর্তে ওয়াশিংটনের অন্যতম বড় দুশমন ইরানকে নিয়ে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি তাৎপর্যপূর্ণ টুইট করেন এই মুহূর্তে ওয়াশিংটনের অন্যতম বড় দুশমন ইরানকে নিয়ে। তিনি বলেন: "ইরান কোনওদিন যুদ্ধে জেতেনি কিন্তু কোনওদিন সমঝোতাতে হারেওনি।"

ইরান সরকারের মুখপাত্র আলী রাবেই ট্রাম্পের টুইটটিকে "অর্ধসত্য" বলে অবহিত করেন। বুধবার, ৩১ জুলাই, তেহরানে সরকারের ক্যাবিনেট বৈঠকের সময়ে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ইরান প্রেস। ট্রাম্পের টুইটের দ্বিতীয় ভাগ যেখানে তিনি বলেছেন ইরান কোনওদিন কোনও সমঝোতায় হারেনি, সেটি একেবারেই সঠিক, বলেন রাবেই।
ইরান যুদ্ধে জেতেনি? প্রশ্ন তেহরানের
অন্যদিকে, ট্রাম্পের "ইরান কোনওদিন যুদ্ধে জেতেনি" বক্তব্যটিকে খণ্ডন করে রাবেই বলেন যে তা একেবারেই ঠিক নয়। তিনি মার্কিন রাষ্ট্রপতিকে ইরান সম্বন্ধে তাঁর জ্ঞান উন্নত করার পরামর্শও দেন।
ট্রাম্পকে জবাব দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রীও
ট্রাম্পের বিতর্কিত টুইটের উত্তর দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভেদ জরিফও। সোমবার, ২৯ জুলাই, ট্রাম্পের টুইট করার পরের দিনই জরিফ টুইট করে তাঁর উত্তর দেন। বলেন, "কয়েক সহস্রাব্দ ধরে ইরান তার বিরুদ্ধে আক্রমণকারীদের যোগ্য জবাব দিয়েছে।" তিনি আমেরিকাকে আরও খোঁটা দিয়ে বলেন যে তারা সাত ট্রিলিয়ন ডলার খরচ করছে ওই অঞ্চলে এবং রক্তগঙ্গা বইয়েছে। ভিয়েতনামের পরে এটাই আমেরিকার সবচেয়ে বড় ব্যর্থতা বলেও তিনি মত দেন।












Click it and Unblock the Notifications