Trump threatens BRICS: "ফল ভালো হবে না," ব্রিকস দেশগুলির উপর ফের ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের
Trump threatens BRICS: ক্ষমতায় আসার আগে থেকেই ব্রিকসের অন্তর্ভুক্ত দেশগুলিকে নিয়ে ফুঁসছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার শপথ গ্রহণের পরই কুর্সিতে বসে ফের ব্রিকস দেশগুলিকে হুমকি (Threat) দিলেন তিনি। ডলারের পরিবর্তে বিকল্প স্থানীয় মুদ্রায় (Local Currency) ব্যবসা করলে আমেরিকা তাদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাবে বলে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।
সদস্য সংখ্যা বেড়েছে ব্রিকসের। জি৭ বা পাশ্চাত্যের ক্রমশ বিকল্প আন্তর্জাতিক সংগঠন হয়ে উঠছে ব্রিকস। ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকার পর ব্রিকসের সদস্য হয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহীও। নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও মসৃণ করতে ডলারের বিকল্প হিসেবে স্থানীয় মুদ্রায় লেনদেনের পথে হাঁটতে চাইছে সদস্য দেশগুলি।

ব্রিকসের এহেন সিদ্ধান্ত কোনওভাবেই ভালো চোখে নেননি ট্রাম্প। ক্ষমতায় আসার আগে থেকেই ব্রিকস দেশগুলিকে চোখ রাঙাতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসের পাকাপাকি দায়িত্ব নিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ব্রিকস দেশগুলি যা ভাবছে, তা যদি তারা বাস্তবায়ন করে, তাহলে ১০০ শতাংশ শুল্কের (100 Percent Tariff) খাঁড়া নেমে আসবে তাদের উপর।
আমেরিকার সঙ্গে ব্রিকস দেশগুলি যাই লেনদেন করুক না কেন, তাতে ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে বলে হুঁশিয়ারি ট্রাম্পের। উল্লেখ্য, ব্রিকস দেশগুলির মোট জনসংখ্যা হিসেব করলে, গোটা বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকই রয়েছে এই দেশগুলিতে। তবু হুমকি থেকে পিছপা হলেন না ট্রাম্প। তাঁর দাবি, ডলারে ব্যবসা না করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঙ্গা নিতে চাইলে আগামীতে ফল ভালো হবে না।
তবে এই প্রথম নয়, গত বছরও একইরকম হুঁশিয়ারি দিয়েছিলে ট্রাম্প। ভারত যদিও তখনই পরিষ্কার করে দিয়েছিল তাদের অবস্থান। ব্রিকস দেশগুলির ব্যবসা বাণিজ্য নিরবিচ্ছিন্ন করতেই ওই প্রয়াস বলে জানায় ভারত (India's Position)।
দোহায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) সাফ জানান, ডলারকে দুর্বল দেখানোর কোনও অভিপ্রায় অন্ততপক্ষে ভারতের নেই। ডলারের অপ্রতুলতার কারণেই বিকল্প ব্রিকস মুদ্রার পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বাণিজ্যে সুসম্পর্ক ধরে রাখতে আমেরিকা ও ব্রিকসের সঙ্গে ভারসাম্য বজায় রেখেই চলবে ভারত।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications