Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের ব্যক্তিগত আক্রমণ : এবার বিল ক্লিন্টনের প্রতি হিলারির বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প!

ওয়াশিংটন, ২ অক্টোবর : মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আর বেশি দেরি নেই। আর কিছুদিন পরেই নয়া মার্কিন রাষ্ট্রপতি পাবে মার্কিন যুক্তরাষ্ট্র। কে বসবেন এই আসনে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন তা আপাতত তর্ক সাপেক্ষ। তবে প্রাক নির্বাচনী প্রচারে হিলারিতে কোনও ব্যক্তিগত আক্রমণ করতে ছাড়ছেন না ট্রাম্র। এবার সরাসরি স্বামী বিল ক্লিন্টনের প্রতি হিলারির বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প।

পেনসিলভেনিয়ায় একটি জনসভায় ট্রাম্প বলেন, "আমার মনে হয় না হিলারি বিলের বিশ্বস্ত। আপনারা সত্যিটা জানতে চান? কেনই বা হবে তাই না?"

ফের ব্যক্তিগত আক্রমণ : এবার বিল ক্লিন্টনের প্রতি হিলারির বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প!

যদিও এই বিষয়ে এখনও কোনও পাল্টা মন্তব্য করেননি হিলারি ক্লিন্টন। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, হিলারি ক্লিন্টনকে আক্রমণ করার জন্য তিনি প্রস্তত , তাঁর কাছে তথ্য প্রমাণও রয়েছে। তবে, এদিন বিল ও হিলারি ক্লিন্টনের সম্পর্ক নিয়ে যে মন্তব্য ট্রাম্প করেছেন তার কোনও প্রমাণ অবশ্য দেননি বিতর্কিত মার্কিন নেতা।

গত সপ্তাহেই প্রথমবার বিতর্কসভায় মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন। হিলারির স্ট্যামিনা নেই বলে আক্রমণ শানিয়েছিলেন ট্রাম্প। পাল্টা হিলারিও বলেছিলেন, স্টামিনা নিয়ে ট্রাম্প তাঁর কাছে পরামর্শ নিতে পারেন। একে অপরের পদপ্রার্থী হওয়া নিয়েও আক্রমণ করেন তাঁরা।

বারবার হিলারিতে ব্যক্তিগত আক্রমণ করে চলেছেন ট্রাম্প। এবার একেবারে হিলারির দাম্পত্য জীবনে ঢুকে পড়েছেন ট্রাম্প। হিলারির জবাব কি হয় সে দিকেই তাকিয়ে এখন গোটা দুনিয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+