ট্রাম্পকে আদালতে টেনে নিয়ে গেলেন পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলস

পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে নিয়ে আরও বিপাকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্টরমি।

পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে নিয়ে আরও বিপাকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্টরমি। অভিযোগ করেছেন, তাঁর মুখ বন্ধ করতে হবে, এমন কোনও গোপন চুক্তিতে সই করেননি তিনি। ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে তিনি চাইলে আলোচনা করতেই পারেন। এখন সমস্তটা জানাজানি হওয়ার পরে তাঁর মুখ বন্ধ রাখতে নানা চেষ্টা হচ্ছে।

ট্রাম্পকে আদালতে টেনে নিয়ে গেলেন পর্ন তারকা স্টরমি ড্যানিয়েল

স্টরমির আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। তিনি জানিয়েছেন, ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে লড়ার অনেক আগে থেকেই তাঁদের সম্পর্ক ছিল। সেইসময়ে তিনি কিছু বলেননি। তাঁকে ট্রাম্পের ব্যক্তিগত আইজীবী মাইকেল কোহেন আটকে দিয়েছিলেন। ১ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়াও হয়। তারপরও তাঁর মুখ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, ২০১৬ সালের নভেম্বরে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের কয়েকদিন আগে অক্টোবরের শেষে স্টরমিকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়। স্টরমি আদালতে জানিয়েছেন, তিনি চুক্তি মানেন না। কারণ তাতে ট্রাম্প নিজে সই করেননি। আরও বলা হয়েছে, তাঁকে জোর করে চুপ করানোর চেষ্টা হয়েছে।

স্টরমি আগেই জানিয়েছেন, তিনি ২০০৬ সালে ট্রাম্পের কাছাকাছি আসেন। যৌন সম্পর্ক করেন। তার একবছর আগেই মেলানিয়াকে বিয়ে করেছিলেন ট্রাম্প। তারপরও যৌনতায় মেতে থাকেন স্টরমির সঙ্গে।

এদিকে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী কোহেনও কিছুদিন আগে জানান, রাষ্ট্রপতি নির্বাচনের কিছুদিন আগে তিনি নিজের পকেট থেকে স্টরমিকে ১ লক্ষ ৩০ হাজার ডলার দেন। যা ট্রাম্প বা তাঁর সংস্থা থেকে কোহেনকে ফেরত দেওয়া হয়নি। যদিও এই বিষয়ে এখনও হোয়াইট হাউস কোনও মন্তব্য করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+