Donald Trump: ধোপে টিকল না অভিযোগ, ট্রাম্পের আইনি লড়াইয়ের খরচ দিতে হবে স্টর্মিকে
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জিততে পারলেন না পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল। তাঁকে হার স্বীকার করতেই হল। উল্টে ট্রাম্পের আইনি লড়াইয়ের খরচও তাকে দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট।
টানটান উত্তেজনা পূর্ণ কয়েকটা ঘণ্টা ম্যানহ্যাটন কোর্টে। রাগে-বিরক্তে ফুঁসছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। কোর্টে বিচারক থেকে বাইডেন কাউকেই নিশানা করতে ছাড়েননি। এককথায় পর্ন তারকার করা মামলা ফুৎকারে উড়িয়ে দিয়েই মুক্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। দুর্বলের উপরে সবলের উৎপীড়ন তাতে যে আরও বাড়ল তাতে কোনও সন্দেহ নেই।

ন্যায় বিচার কতটা হল সেটা উহ্য থাকাই ভাল। তবে যিনি ট্রাম্পের মতো দোর্দণ্ড প্রতাপ ধনী-রাজনীতিকের বিরুদ্ধে মানহানির মামলা করলেন সেটা যে ধোপে টিকল না তা আর বলার অপেক্ষা রাখে না। উল্টে চাপ বাড়ল তাঁরই। আদালতের নির্দেশে এখন ট্রাম্পের আইনি লড়াইয়ের খরচ দিতে হবে স্টর্মিকেই। নিউ ইয়র্কের ম্যানহ্যাটন কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্পের অ্যাটর্নিকে ১২১, ০০০ মার্কিন ডলারের বেশি টাকা দিতে হবে।
এদিকে যে অভিযোগ স্টর্মি করেছিলেন সেই হাশ মানি হিসেবে ট্রাম্প তাঁকে ১৩০,০০০ মার্কিন ডলার িদয়েছে। যে টাকা বেআইনি ভাবে ট্রাম্প দিয়েছিলেন বলে দাবি স্টর্মির সেই টাকাই হয়তো আবার ফিরে চলে যাবে ট্রাম্পের কাছেই। ইতিমধ্যেই আদালতের নির্দেশে ৫০০,০০০ মার্কিন ডলার দিয়েছেন স্টর্মি। আরও টাকা দিতে হবে তাঁকে।

স্টর্মির মুখ বন্ধ রাখতে যে হাশমানি ট্রাম্প দিয়েছেন তার কয়েক গুণ বেশি টাকা আবার ট্রাম্পকে ফেরােত হবে স্টর্মিকে। পর্নতারকা স্টর্মি ড্যানিয়েল দাবি করেছিলেন ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচনের সময় তাঁর সঙ্গে যৌন সম্পর্কের কথা গোপন রাখতে চেয়েছিেলন ডোনাল্ড ট্রাম্প। তার জন্য তাঁকে মোটা টাকা দেওয়া হয়েছিল। সেই টাকা একেবারেই বেআইনি ভাবে দেওয়া হয়েছিল। যার হিসেব ট্রাম্পের বিজনেস খাতায় নেই। তারপরেই ট্রাম্পের বিরুদ্ধে হাশমানি মামলা করা হয়।

হাশমানি মামলা ৩৪ ধারায় ট্রাম্পের বিরুদ্ধ অভিযোগ দায়ের করা হয়। এই প্রথম কোনও প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়ের করা হয়। প্রথমে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করার কথা বলা হচ্ছিল। তারপরে ট্রাম্প নিজেই আত্মসমর্পণ করেন। এবং আদালতে নিজেকে নির্দোষ বলেই দাবি করেছিলেন তিনি। আদালত থেকে বেরিয়ে ফ্লোরিডায় একটি সভাও করেন ট্রাম্প। সেখানে জো বাইডেন থেকে শুরু করে বিচারক সকলকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications