আমেরিকায় ইলন মাস্কের সঙ্গে মোদীর বৈঠক! ভারতে পা রাখতেই ইউনূসের বাংলাদেশকে 'টাইট' দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প
America-Bangladesh: অশান্তির আবহেই ফের বাংলাদেশের জন্য খারাপ খবর। ২৯ মিলিয়ন ডলারের প্রজেক্ট বন্ধ করে দিল আমেরিকা। বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের একাধিক প্রজেক্ট বন্ধ করে দিয়েছে আমেরিকা। মূলত মার্কিনী করদাতাদের টাকা বাঁচাতে এমন একটি সিদ্ধান্ত ট্রাম্প সরকার নিয়েছে। সে দেশের ডিপার্টমেন্ট অফ গভমেন্ট এফিসিয়েন্সি তথা ইলন মাস্কের নেতৃত্বে থাকা দফতর সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে।
ওই বিভাগের তরফে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম X - একটু টুইট করা হয়েছে। যেখানে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র আরও শক্তিশালী হতে পারত এই ২৯ মিলিয়ন ডলারের প্রজেক্টে। আর সেই প্রজেক্টই বন্ধ করে দিল ট্রাম্প সরকার (America-Bangladesh) । যা নিঃসন্দেহে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য বাংলাদেশে সরকারের পালাবদলের ক্ষেত্রে আমেরিকার যে হাত নেই সে কথা সদ্য জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরেই তাৎপর্যপূর্ণ ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হল।
America-Bangladesh: বাংলাদেশের বিশেষ প্রজেক্ট
আমেরিকর ইন্টারন্যাশানাল ডেভালোপমেন্ট এজেন্সি এবং ইউকে'র ইন্টারন্যাশানাল বিভাগ ((America-Bangladesh) এই প্রজেক্টে টাকা খরচ করেছিল। প্রজেক্টের মূল উদ্দেশ্যে ছিল বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতা নির্ধারণ, বিভিন্ন রাজনৈতিকদলগুলির মধ্যে সম্পর্ক স্থাপন। এমনকী কোনও ভাবেই রাজনৈতিক সংঘাত না ঘটে সেদিকই প্রজেক্টের মূল উদ্দেশ্যে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ডেমোক্র্যাশি ইন্টারন্যাশানাল বিভাগের তরফে সম্প্রতি একথা জানানো হয়েছে। ওই বিভাগ আরও জানিয়েছে এই প্রোগ্রামে রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে সাপোর্ট করার পরিকল্পনা ছিল। যাতে তাঁরা নেতৃত্ব দিতে পারে। এছাড়াও আরও বেশ কিছু বিষয় আছে।
America-Bangladesh: মোদী ফিরতেই ''সার্জিকাল স্ট্রাইক''!
কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে (America-Bangladesh) গিয়েছিলেন। প্রথমে বৈঠক এরপর ট্রাম্পকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। আর সেখানে বাংলাদেশ ইস্যু উঠে আসে। আর তা উঠতেই বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর কাঁধে বড় দায়িত্ব দিয়েছেন। এই বিষয়ে মোদীই শেষ কথা বলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই কার্যত বাংলাদেশে ''সারজিকাল স্ট্রাইক'' আমেরিকার।
বলে রাখা প্রয়োজন, এর আগে আমেরিকার বুকে ট্রাম্পের সরকার তৈরি হওয়ার পরেই বাংলাদেশকে ফান্ড বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়। এরপর আজ রবিবার আরও বড় পদক্ষেপ। যা অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের রাতের ঘুম কেড়ে নিতে পারে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications