লেখক ই জিন ক্যারলকে যৌন নিপীড়ন! আদালতের রায়ে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প
শেষ পর্যন্ত আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে করা যৌন নিপীড়নের মামলায় রায় দিয়েছে মার্কিন আদালত। ১৯৯০-এর দশকে ম্যাগাজিন লেখক ই জিন ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন ট্রাম্প। তারপর তাঁকে মিথ্যাবাদী চিহ্নিত করতে মানহানির মামলা দায়ের করেছিলেন।

এসবের মধ্যেও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আইনি মোকাবিলা করে ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। ম্যানহাটনের ফেডারেল আদালতের নয় সদস্যের বিচারকদের বেঞ্চ ট্রাম্পের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ এবং শাস্তিমূলক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার তিন ঘন্টার কম সময় আলোচটনা করে বিচারকরা। তাঁরা ট্রাম্পের অভিযোগ অস্বীকারকেও উড়িয়ে দেন। শেষ পর্যন্ত ক্যারলের পক্ষে সর্বসম্মত রায় দেন ছয়জন পুরুষ এবং তিনজন মহিলা বিচারকের বেঞ্চ।
সিভিল ট্রায়ালের সময় ক্যারল (৭৯ বছর বয়স্ক) বলেছিলেন ট্রাম্প ( ৭৬ বছর বয়সী ) ম্যানহাটনের একটি বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ১৯৯৫ বা ১৯৯৬ সালে তাঁকে ধর্ষণ করেছিলেন। এরপর ২০২২-এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এটি প্রতারণমূলক।

উল্লেখ করা প্রয়োজন, ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প।। এরপর ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়েও তিনি ছিলেন। তবে বর্তমান বিতর্ক তাঁকে এই দৌড়ে পিছিয়ে দেবে বলেও মনে করছেন সেদেশের রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে আমেরিকার মতো দেশের ক্ষেত্রে ট্রাম্পের সমর্থকরা দাবি করতেই পারেন, বিষয়টি বিরোধীদের প্রচার এবং ট্রাম্পের বিরুদ্ধে ভুয়ো প্রচারের একটা অংশ। প্রকাশিত খবর অনুযায়ী পেনসিলভেনিয়ার এক রিপাবলিকান নেতা জানিয়েছেন যাঁরা ট্রাম্প বিরোধী তারা একইভাবে থাকবে। অন্যদিকে ট্রাম্প-পন্থী ভোটারদের কোনও পরিবর্তন হবে না।
এই মামলাটি একটি দেওয়ানি মামলা হওয়ায় ট্রাম্পকে কোনও ফৌজদারি মামলার সামনে পড়তে হবে না। কেননা ক্যারল এই মামলায় বিপুল পরিমাণ আর্থিক দাবি করেছিলেন। অন্যদিকে ট্রাম্পের দাবি ছিল ম্যাগাজিনের প্রাক্তন কলামিস্ট এবং একজন নথিভুক্ত ডেমোক্র্যাট ২০১৯ সালে তাঁর স্মৃতিকথার বিক্রি বাড়ানোর চেষ্টায় রাজনৈতিক অভিযো করেছিলেন।












Click it and Unblock the Notifications