Donald Trump:ফের চাপে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, তথ্য ফাঁসের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে
ফের আইনি প্যাঁচে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মোট সাতটি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট পদাধিকারীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। আমেরিকার ফেডারেল কোর্টে হাজিরা দিতে হয়েছিল মার্কিন প্রেসিডেন্টকে। যদিও সঙ্গে সঙ্গেই তাঁকে জামিন দেওয়া হয় এবং সব অভিযোগ থেকে অব্যহতি দেওয়া হয়।

কিন্তু তার পরেও রেহাই পাননি ট্রম্প। আবারও খুলেছে পুরনো মামলা। সাতটি ফৌজদারি মামলা নতুন করে শুরু হয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। এই প্রথম কোনও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে একাধিক ফৌজদারি ধারায় মামলা শুরু হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ বেআইনি ভাবে তিনি দেশের নিরাপত্তা সংক্রান্ত নথি নিজের সঙ্গে নিয়ে িগয়েছেন। হোয়াইট হাউস ছাড়ার পরেও সেই নথি নিয়ে তিনি মার আ লোগো রিসর্টে নিয়ে গিয়েছিলেন। তাতে জাতীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও সোশ্যাল মিডিয়ায় তিনি বারবার দাবি করেছেন তিনি নির্দোষ। মিয়ামি আদালতে তাঁকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে।
তিনি বাইডেন সরকারকে তীব্র নিশানা করে বলেেছন, আমেরিকার ইতিহাসে এটা কালো দিন। কোনও প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে তিনি আশা করেননি। ভাবাই যায়না তাঁকে এভাবে অভিযুক্ত করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য ২০২৪-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই তিনি তাঁর মনোনয়ন জমা করে ফেলেছেন।












Click it and Unblock the Notifications