Donald Trump: ট্রাম্পকে হত্যার চেষ্টা! হামলাকারী কে? জেনে নিন তার পরিচয়
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে ফের গুলি চালানো ঘটনা ঘটল আমেরিকার। ইতিমধ্যেই আতাতীকে গ্রেফতার করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। রায়ান ওয়েসলে রাউথ নামে সেই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। আততায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল সিক্রেট সার্ভিস। সেখান থেকে পালানোর চেষ্টা করে সে। কিন্তু বেশিদূরে পালাতে পারেনি। তার আগেই গ্রেফতার করা হয় তাকে।
এই নিয়ে দ্বিতীয়বার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হল। এর আগে পেনসিলভেনিয়ায় একটি প্রচার সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর ডোনাল্ড ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল গুলি। রক্তাক্ত অবস্থাতেও ফাইট ফাইট বলে মঞ্চ ছেড়েছিলেন তিনি।

তারপরেও একাধিকবার মার্কিন সিক্রেট সার্ভিস ট্রাম্পের উপরে হামলার ছক বানচাল করেছে। পেনসিলভেনিয়ার পর ফ্লোরিডার গল্ফক্লাবে গল্ফ খেলছিলেন ট্রাম্প। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পেনসিলভেনিয়ায় প্রচার সভায় ট্রাম্পের উপরে যে গুলি চালিয়েছিল তাঁকে সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করে মার্কিন সিক্রেট সার্ভিস।
তারপরেও একাধিকবার মার্কিন সিক্রেট সার্ভিস ট্রাম্পের উপরে হামলার ছক বানচাল করেছে। পেনসিলভেনিয়ার পর ফ্লোরিডার গল্ফক্লাবে গল্ফ খেলছিলেন ট্রাম্প। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পেনসিলভেনিয়ায় প্রচার সভায় ট্রাম্পের উপরে যে গুলি চালিয়েছিল তাঁকে সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করে মার্কিন সিক্রেট সার্ভিস।
ইতিমধ্যেই ট্রাম্পের উপরে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রায়ান ওয়েসলি রাউথ। তার বয়স ৫৮ বছর। একটি এসইউভি করে পালানোর চেষ্টা করছিল সে। ধৃতের কাছ থেকে ২টি ব্যাগপ্যাক উদ্ধার করা হয়েছে। তাতে একটি জিওপ্রো ক্যামেরাও ছিল। মনে করা হচ্ছে ট্রাম্পের গতিবিধির উপরে নজর রাখার জন্যই এই ক্যামেরাটি সঙ্গে রেখেছিল আততায়ী।
রাউথ আমেরিকার নর্থ ক্যারোলিনার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে হাওয়াইয়ের খাওয়াতেই এখন থাকছিলেন তিনি। ২০১৮ সালে রাউথ তাঁর ছেলের সঙ্গে মিলে একটি বিল্ডিং শে়ড চালাতেন। গত কয়েক বছর ধরে আমেরিকার বন্দুক নীতি নিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় একাধিক বিষয় পোস্ট করেছিলেন। ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে বিবাদের বিষয়ে সরব হয়েছিলেন তিনি। এবং ইউক্রেনের জন্য প্রাণ দিতে প্রস্তুত বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন।
২০২০ সালে তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রাম্পের সমর্থনে একাধিক পোস্ট লিখেছিলেন। সেই বছরেই আবার তুলসী গাব্বাডের সমর্থনেও সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি আবার তিনি বাইডেনের সমর্থনে কথা বলছিলেন। এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমর্থনেও কথা বলতে শুরু করেছিলেন। এর আগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের উপরে যে হামলার ঘটনা ঘটেছিল সেসময় আততায়ীকে গুলি করে হত্যা করেছিল মার্কিন সিক্রেট সার্ভিস। সেই অভিযুক্ত আবার রিপাবলিকানদের সমর্থক ছিল বলে জানতে পেরেছিলেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications