করোনার 'ভ্যাকসিন তৈরির খুব কাছে আমরা'! ডোনাল্ড ট্রাম্প প্রবল সংকটে দিলেন কোন ইঙ্গিত

প্রায় ৫০ হাজার মৃত্যু মিছিলের পথে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকায় প্রতিদিনই বেড়ে যাচ্ছে করোনার প্রবল দংশন। ৮ লাখ ছাড়িয়ে ৯ লাখের পথে সেদেশের করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে ভারত থেকে পাঠানো হাইড্রোঅক্সিক্লোরোকুইনও কাজ করছে না সেদেশের নাগরিকদের শরীরে। আর এবার এমন প্রেক্ষাপটকে সঙ্গে নিয়ে ডেনাল্ড ট্রাম্প জানালেন, বিশ্ব এবার কোভিড ১৯ এর ভ্যাকসিন তৈরির দোরগোড়ায়।

 মার্কিন প্রেসিডেন্টের আশার বাণী

মার্কিন প্রেসিডেন্টের আশার বাণী

গত কয়েকদিন ধরে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের মেজাজে কথা বার্তা বলছিলেন। নিশানা দাগতে ছাড়েননি চিনের বিরুদ্ধেও। তবে এবার বিশ্বকে আশার বাণী শুনিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আমেরিকা এবার করোনার ভ্যাকসিন তৈরির খুব কাছে চলে গিয়েছে।

 মার্কিন প্রেসিডেন্ট কী জানিয়েছেন?

মার্কিন প্রেসিডেন্ট কী জানিয়েছেন?

ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমাদের প্রচুর ভালো ও মেধাবী মস্তিষ্ক (করোনার যুদ্ধে) কাজ করছে।' তিনি বলেন, ভ্যাকসিন তৈরির কাজে দুর্ভাগ্যবশত টেস্টিং এখনও খুব একটা করা হয়নি। তবে সেটা হলেই এবার সাফল্যের দিকে যেতে পারে বিশ্ব।

ভ্যাকসিন ও বিশ্ব

ভ্যাকসিন ও বিশ্ব

করোনার যুদ্ধে ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্র ব্যারক পদক্ষেপ নিচ্ছে। ব্রিটেন দাবি করেছে আগামী অগাস্টের মাঝেই তারা করোনার ভ্যাকসিন বাজারে আনবে। গবেষণা চলছে চিন থেকে শুরু করে জার্মানিতেও। জার্মানিও এদিক থেকে করোনার ভ্যাকসিন তৈরিতে ব্যাপক সাড়া পেয়েছে।

করোনার যুদ্ধে জয়ের আশা!

করোনার যুদ্ধে জয়ের আশা!

করোনা যুদ্ধে প্রবল আশঙ্কার পরিস্থিতি কাটিয়ে এবার যুদ্ধ জয়ের আশায় মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র করোনার সবচেয়ে খারাপ সময় পেরিয়ে গিয়েছে। আসন্ন গরমকালে তারা করোনার সমস্যা দূর করে এগিয়ে যেতে পারবেন, বলে আশা ট্রাম্পের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+