২ মিলিয়ন করোনার প্রতিষেধক টিকা প্রস্তুত! ট্রাম্প দিলেন আশার বার্তা

করোনা ভাইরাসের টিকা নিয়ে বড়সড় গবেষণায় ১১০ টি দেশ। অন্যান্য দেশের সঙ্গে তালে তাল মিলিয়ে গবেষণায় রয়েছে ভারতও। তবে চিন , আমেরিকা জার্মানি এই গবেষণায় অনেকটাই এগিয়ে গিয়েছে।
আর সে সম্পর্কেই এবার বক্তব্য রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

আমেরিকা প্রস্তুত

আমেরিকা প্রস্তুত

মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ২ মিলিয়ন করোনার প্রতিষেধক টিকা প্রস্তুত করছে বলে দাবি করা হচ্ছে। সেগুলি যদি সঠিক 'চেক আপ' এ সাড়া দিয়ে থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তা নিয়ে করোনা মোকাবিলায় মাটে নামবে।

পজিটিভ সারপ্রাইজ

পজিটিভ সারপ্রাইজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমাদের করোনার প্রতিষেধক টিকা নিয়ে বৈঠক হয়েছে। আমরা খুব ভালো করছি। আমরা ইতিবাচক কোনও সারপ্রাইজ পাব। প্রতিষেধক নিয়ে প্রবল অগ্রগতি হচ্ছে।'

 যদি ফলপ্রসূ হয়..

যদি ফলপ্রসূ হয়..

ট্রাম্পের দাবি, তিনি যদি সেই টিকা নিরাপদ হিসাবে বিবেচিত হয়, তাহলে তা পরিবহনের বিষয়ে ভাবা হবে। ফলে আপাতত বিশ্ব জুড়ে আশা এই ২ মিলিয়ন প্রতিষেধক পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনবে।

বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশের বার্তা

বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশের বার্তা

বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ হল আমেরিকা। সেই দেশের প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের দাবি, ' সুশ্রুষার ক্ষেত্রে আমরা খুব ভালো কাজ করছি। বহুজনকে সুস্থ করে তুলছি। ' উল্লেখ্য,আমেরিকায় করোনায় আপাতত ১৯৬৫,৭০৮ জন আক্রান্ত। মৃতের সংখ্যা ১১,৩৯০ জন।

করোনার প্রতিষেধক তৈরিতে কতগুলি মার্কিনি সংস্থা ?

করোনার প্রতিষেধক তৈরিতে কতগুলি মার্কিনি সংস্থা ?

করোনার প্রতিষেধক তৈরিতে ৭ থেকে ৮ টি মার্কিনি সংস্থা কাজ করছে। তাদের মধ্যে আলাদা করে ৫ টি সংস্থাকে বেছে নিয়েছে আমেরিকা প্রশাসন। ট্রাম্পের দাবি, যারা কাজ করছে, তারা এক্কেবারে আলাদারকমভাবে টিকা আবিষ্কারের পথে কাজ শুরু করেছে।

 আশার আলো..

আশার আলো..

এই সপ্তাহের শেষের দিকেই মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা প্রতিষেধক টিকার ৪ টি ট্রায়াল হবে। একথা জানিয়েছেন হোয়াইট হাউসের পরামর্শদাতা অ্যান্টনি ফাউজি। তাঁর আশা ২০২১ সালের শুরুর আগেই একাধিক করোনা ভাইরাসের প্রতিষেধক বাজারে মিলতে শুরু করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+