‘এটি ন্যায়বিচারের বিকৃতকরণ’, ইমপিচমেন্ট প্রসঙ্গে বললেন ডোনাল্ড ট্রাম্প

‘এটি ন্যায়বিচারের বিকৃতকরণ’, ইমপিচমেন্ট প্রসঙ্গে বললেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্তমানে তাঁর অভিশংসন বা ইমপিচমেন্টকে 'ন্যায়বিচারের বিকৃতকরণ’ হিসাবে ব্যাখ্যা করতে দেখা গেল। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেকে নির্দোষ বলেও এদিন দাবি করেন তিনি। একইসাথে অভিশংসনের চেষ্টার জন্য বিরোধী ডেমোক্র্যাটদেরও এদিন তীব্র ভাষায় কটাক্ষ করতে দেখা যায় তাকে।

স্পিকার ন্যান্সি পেলোসিকে চিঠি ট্রাম্পের

স্পিকার ন্যান্সি পেলোসিকে চিঠি ট্রাম্পের

একই সাথে তাঁর প্রত্যাশিত অভিশংসনের প্রাক্কালে মঙ্গলবার হোয়াইট হাউসের স্পিকার ন্যান্সি পেলোসিকে একটি চিঠি লেখেন ট্রাম্প। ওই চিঠিতে ট্রাম্প বলেন যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্য বিদেশী তদন্ত চাওয়াতে তিনি কোনও ভুল করেননি। পাশাপাশি দেশের অন্যান্য ইস্যুগুলির চেয়ে ইমপিচমেন্টের দিকে বেশি মনোনিবেশ করার জন্য ডেমোক্র্যাটদের বিরুদ্ধেও আক্রমণ শানান এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

‘ন্যায়বিচারের বিকৃতকরণের চেষ্টার’ অভিযোগ ট্রাম্পের

‘ন্যায়বিচারের বিকৃতকরণের চেষ্টার’ অভিযোগ ট্রাম্পের

ট্রাম্প হোয়াইট হাউসের তদন্ত প্রক্রিয়া নিয়ে পুনরায় তাঁর আপত্তির কথা উল্লেখ করে এদিন তিনি দাবি করেন, "সালেম উইচ মামলায় অভিযুক্তদের বিচারের ক্ষেত্রে আরও বেশি গ্রহণযোগ্য ন্যায়দান প্রক্রিয়া গ্রহণ করা হয়েছিল।" এরপর ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন না যে এই চিঠি আগামীতে তাঁর কোনও ভাগ্য পরিবর্তন করবে, তবে তিনি "ইতিহাসের স্মৃতি চারণার উদ্দেশ্যেই" তার আপত্তি জানিয়ে রাখছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে ‘ন্যায়বিচারের বিকৃতকরণ' করা হচ্ছে বলেও এদিন উল্লেখ করেন তিনি।

হোয়াইট হাউসে শুরু জোর তরজা

হোয়াইট হাউসে শুরু জোর তরজা

এদিকে বুধবারের ঐতিহাসিক ইমপিচমেন্ট প্রক্রিয়ার আগে রিপাবলিকান ও ডেমোক্রাট শিবিরের মধ্যে শুরু হয় জোর তরজা। বুধবার ট্রাম্পের অভিশংসন নিয়ে মঙ্গলবার ডেমোক্রাটদের নীতি নির্ধারণ কমিটিকে একাধিক বৈঠক করতে দেখা যায়। বুধবারে ইমিপিচমেন্ট প্রক্রিয়ার আগাম প্রস্তুতি হিসাবে একাধিক আইনবিদদেরও পরামর্শ নিতে দেখা যায় ডেমোক্রাটদের।

ট্রাম্পের বিরুদ্ধে প্রধান অভিযোগ কী ?

ট্রাম্পের বিরুদ্ধে প্রধান অভিযোগ কী ?

ভোটাভুটিতে ডেমোক্রাটরা জিতলে ট্রাম্প হবেন আমেরিকার ইতিহাসে তৃতীয় রাষ্ট্রপতি যিনি ইমপিচমেন্টের মাধ্যমে ক্ষমতা চ্যুত হবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ২৫ জুলাইয়ের একটি টেলিফোনের কথোপকথন নিয়েই মূলত অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ আমেরিকার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক পদপ্রার্থী জো বাইডেনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তাঁর ছেলে হান্টার বাইডেনের অতীতের কিছু ব্যবসার ব্যাপারে তদন্তের জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। তার পরিবর্তে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা তহবিল অনুমোদন দেওয়ার প্রতিশ্রুতি দেন বর্তমান এই রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+