আমেরিকায় ৯/১১ -এর জঙ্গি 'আক্রমণের' সঙ্গে করোনা পরিস্থিতির তুলনা! ট্রাম্পের ইঙ্গিত ঘিরে জল্পনা
বারবারই করোনা পরিস্থিতি নিয়ে চিনের দিকে চাঁচাছোলা ইঙ্গিত করেছে ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এবার আমরিকার প্রেসিডেন্ট সেদেশে ঘটে যাওয়া সবচেয়ে বড় রক্তক্ষয়ী জঙ্গি হামলা ৯/১১ র সঙ্গে তুলনা করলেন করোনা পরিস্থিতির। যে তুলনা ঘিরেই জল্পনা শুরু হয়েছে।

ট্রাম্পের বক্তব্য
' আমাদের দেশ সবচেয়ে বড়সড় হামলা দেখেছে।
তবে এটা আমাদের দেখা সবচেয়ে বড় আক্রমণ । এটা পার্ল হারবারের ঘটনার চেয়েও খারাপ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (৯/১১ র হামলা)র হামলার চেয়েও খারাপ। এমন আক্রমণ আগে হয়নি।' এভাবেই করোনা পরিস্থিতিকে ব্যাখ্যা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আর্থিক পরিস্থিতি তলানিতে!
আইএমএফ ইতিমধ্য়েই এমন ভবিষ্যদ্বাণী করেছে যে, আমেরিকা এবার প্রবল আর্থিক মন্দার দিকে যাবে। ট্রাম্পের দেশ এবার মাইনাস ১৫-২০ শতাংশ হারে আর্থিক বৃদ্ধি দেখবে। যা মার্কিন ইতিহাসে অত্যন্ত লজ্জাজনক। এমন কঠিন পরিস্থিতিতে বারবার ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন চিনের দিকে আঙুল তুলছে করোনা ভাইরাস নিয়ে।

উহান নিয়ে খোঁচা
এর আগে মার্কিন সচিব মাইক পম্পেও জানান, উহান নিয়ে মার্কিন গোয়েন্দাদের কাছে একাধিক প্রমাণ রয়েছে। তাঁর সাফ ইঙ্গিত , চিনের উহান ল্যাব থেকেই এসেছে করোনা ভাইরাস। যদিও চিন এমন তত্ত্বকে গুরুত্ব দিতে নারাজ।

চিনের বার্তা
চিন জানিয়েছে, বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-এর কাছে চিনেই যে ভাইরাস তৈরি হয়েছে,তা র প্রমাণ দিতে পারেনি আমেরিকা। ফলে তারা আগে উহান নিয়ে প্রমাণ দিক। চিনের দাবি , যে বিষয়গুলি বিজ্ঞানীদের ভাবার কথা, সেই বিষয়গুলি আমেরিকার রাজনীতিকরা ভাবছেন। ফলে সমস্যা থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications