ফলাফল প্রকাশের আগেই 'জয় ঘোষণা', হোয়াইট হাউজে মেয়াদ বাড়ছে ট্রাম্পের
আমেরিকায় চলছে ভোট গণনা। ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে এরই মাঝে হোয়াইট হাউজে এক সাংবাদিক সম্মেলনে একপ্রকার নিজের জয় ঘোষণা করার ভঙ্গিমায় নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। তিনি বলেন, 'কিছুক্ষণ আগেই আমরা সবাই জয়ের উৎসবের জন্য তৈরি হচ্ছিলাম। আমরা সব জিতেছিলাম।'

হোয়াইট হাউজে বসে নির্বাচনের ফলাফল দেখছেন ট্রাম্প
হোয়াইট হাউজে বসে নির্বাচনের ফলাফল দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ দেন ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। ফলাফলের পূর্বাভাসে এখন পর্যন্ত ট্রাম্প ও বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ করা যাচ্ছে। তবে নির্বাচনে নিজের জয় ঘোষণা করেন ট্রাম্প।

ট্রাম্প বললেন, ভোটে জিতে গিয়েছি
ট্রাম্প বলেন, ভোটে জিতে গিয়েছি, গণনায় মার্কিন নাগরিকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ট্রাম্প বলেন যে তিনি জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, মিশিগান, পেনসেলভ্যানিয়া ইত্যাদি সব রাজ্যে জিতে গিয়েছেন, যেখানে এখনও তিনি জেতেন নি। ট্রাম্প বলেন অধিকাংশ রাজ্যে তিনি এতটাই এগিয়ে আছেন, যে কোনও ভাবেই বাইডেন জিততে পারবেন না।

সুপ্রিমকোর্টে যাওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
ট্রাম্পের দাবি, আমরা এই নির্বাচন জিতেছি। আমরা সব আসন জিতছিলাম। হঠাৎ করে সব পাল্টে যেতে লাগল। তবে এই নির্বাচনে হারলে ট্রাম্প সুপ্রিমকোর্টে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে ভোট গণনার মাঝেই ওয়াশিংটন ডিসি-র বিএলএম প্লাজায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাঁধে।

ডিসিতে হিংসাত্মক ঘটনা
বিএলম প্লাজায় আজ একশোর বেশি বাসিন্দা প্রতিবাদ দেখাতে শুরু করেন। বড় ব্যানারে লেখা, 'ট্রাম্পকে সরিয়ে দাও' এবং 'ট্রাম্প সবসময় মিথ্যা বলেন'। পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে সাইকেল দিয়ে ব্যারিকেড তৈরি করে। ঘটনাস্থানের কিছুটা দূরেই হোয়াইট হাউজ। ভোট গণনাকে কেন্দ্র করে হোয়াইট হাউজে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এখনও বহু রাজ্যে ফলাফল ঘোষণা করা হয়নি
এরই মাঝে ভোটে জিতে গিয়েছেন দাবি করে ট্রাম্প প্রশ্ন তুললেন কেন এখনও বহু রাজ্যে ফলাফল ঘোষণা করা হয়নি। তিনি বললেন যে তারা সুপ্রিম কোর্টে যাবেন গণনা বন্ধ করার জন্য। হঠাৎ করে ভোর চারটের সময় যাতে কিছু ভোট না গোনা হয়, তার জন্যেই এই ব্যবস্থা বলে তিনি জানান। ট্রাম্প বলেন যে ভোটে জিতে গেছেন, কিন্তু তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications