Donald Trump: একেবারেই বিশ্বাস করতে পারিনি, তাঁর উপর হামলার ঘটনা নিয়ে মাস্ককে আর কি বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে প্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁতে যে সমর্থন জানাচ্ছেন আমেরিকার অনেক শিল্পপতি তা প্রকাশ্যে এসেছে। এই জল্পনার মাঝেই ইলন মাস্ক তাঁর সাক্ষাৎকার নিলেন। সেই সাক্ষাৎকারে ট্রাম্পকে একাধিক বিষয়ে প্রশ্ন করেছেন তিনি।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ধীরে ধীরে তাঁর জনপ্রিয়তা বাড়ছে। কয়েকদিন আগে একটি সভা করতে গিয়ে রীতিমতো হামলার শিকার হয়েছিলেন তিনি। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ট্রাম্পের গান ঘেঁসে বেরিয়ে গিয়েছিল সেই গুলি। রক্তাক্ত অবস্থায় তাঁকে কোনও মতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল।

তারপরে ট্রাম্পের একাধিক সভাস্থলের কাছে বন্দুকধারীদের গ্রেফতার করেছিল মার্কিন পুলিশ প্রশাসন। ট্রাম্পের জনপ্রিয়তা যে বাড়ছে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সেটা খালি চোখেই স্পষ্ট। ইলন মাস্কের মতো মার্কিন ধনকুবেরও সমর্থন করছে ডোনাল্ড ট্রাম্পকে। মাস্কের ইন্টারভিউ নেওয়া সেদিকেই ইঙ্গিত আরও প্রকট তরছে।
এদিন ইন্টারভিউতে সরাসরি বাইডেনকে নিশানা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন বাইডেনকে বিতর্কে এতো বাজে ভাবে হারিয়েছিলেন তিনি যে বাধ্য হয়েই বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে বেরিয়ে যান। একের পর এক বিতর্কে হেরে দিয়েছিলেন বাইডেন। তারপরেই ডেমোক্র্যাটরা তাঁকে সরিয়ে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে প্রার্থী করা হয়।
৮১ বছর বয়সী বাইডেন পেরে উঠছিলেন না ট্রম্পের সঙ্গে বিতর্কে। তারপরেই প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তাঁরা। সাক্ষাৎকারের সময় ট্রাম্পের উপরে প্রাণঘাতী হামলার ঘটনা নিয়েও প্রশ্ন করেছিলেন মাস্ক। ট্রাম্প বলেছিলেন তাঁর উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেটা তাঁকে ভীষণভাবে আঘাত করেছিল মানসিক দিক দিয়ে। তিনি ভাবতেই পারেননি তাঁর উপর এইরকম হামলা হতে পারে।
অর্থাৎ পেনসিলভেনিয়ায় সভা করতে গিয়ে তাঁর উপরে যে হামলার ঘটনা ঘটেছিল সেটা তিনি বিশ্বাসই করতে পারেননি। তবে রক্তাক্ত অবস্থাতেও তিনি যে ফাইট ফাইট বলে চিৎকার করেছিলেন সেই ভিডিও ভাইরাল হয়েছিল। ইলন মাস্ক সেই ভিডিও-র প্রসঙ্গ টেনে বলেন সেই ঘটনা ভীষণ ভাবে প্রভাবিত করেছিল তাঁকে। মাস্ককে ট্রাম্প জানিয়েছেন তিনি অক্টোবর মাসেই আবার পেনসিলভেনিয়ার বাটলারে যেতে চান।
মাস্কের ইন্টারভিউ বেশ কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। কারণ এক্স হ্যান্ডেলে অসংখ্য মানুষ সরাসরি ট্রাম্পকে প্রশ্ন করতে চাইছিলেন। হঠাৎ করে ট্রাফিক অনেকটা বেড়ে যাওয়ার কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তার জেরে ৪৫ মিনিট মতো থমকে গিয়েছিল।












Click it and Unblock the Notifications