ইজরায়েল চুক্তিতে বড় ভূমিকা, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্পের জামাই

ইজরায়েল চুক্তিতে বড় ভূমিকা, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্পের জামাই

দীর্ঘ জল্পনা-কল্পনার মধ্যে ইতিমধ্যেই একপ্রকার বাধ্য হয়ে হার স্বীকার করে নিয়েছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। নব নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর পাকাপাকি ভাবে বিদায়ও নিয়েছেন হোয়াইট হাউস থেকেই। এদিকে বিদায়বেলার বিষণ্ণকালের মধ্যে ফের সুখবর শুনলেন ট্রাম্প। সূত্রের খবর চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাঁদের নাম সুপারিশ করা হয়েছে নোবেল কমিটির কাছে, তাঁদের মধ্যে রয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী রয়েছেন তাঁর জামাইও।

ইজরায়েল চুক্তিতে বড় ভূমিকা, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্পের জামাই

এদিকে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে। সূত্রের খবর ট্রাম্প ছাড়াও তাঁর জামাই তথা হোয়াইট হাউজের প্রাক্তন বরিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং তার ডেপুটি অ্যাভি বারকোভিটস শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ইজরায়েলের সঙ্গে আরব দেশগুলির মধ্যে চুক্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাদের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে অ্যাভি বারকোভিটস আবার দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের দূত হিসাবেও কাজ করেছেন। আরব, বাহরাইন, সুদান এবং মরক্কোর সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক চুক্তি স্থাপনেও কুশনারের সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন অ্যাভিও। এদিকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত হওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত দুজনেই। এমনকী এই খবর শোনার পরেই কুশনার এক বিবৃতিতে বলেছেন, তাকে মনোনীত করায় তিনি সম্মানিত বোধ করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+