চিন-মার্কিন দ্বন্দ্বের আবহে নিউক্লিয়ার টেস্টিং নিয়ে আলোচনা ট্রাম্পের অফিসে! তুঙ্গে পারদ

চিন-মার্কিন দ্বন্দ্বের আবহে নিউক্লিয়ার টেস্টিং নিয়ে আলোচনা ট্রাম্পের অফিসে! তুঙ্গে পারদ

করোনার আবহে চিনের সঙ্গে ক্রমাগত সম্পর্কের চড়াই উতরাই শুরু হয়ে গিয়েছে আমেরিকার। শুধু চিন নয়, রাশিয়াও আমেরিকার চক্ষুশূলের পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে ক্রমেই করোনার আবহে আমেরিকার প্রশাসনিক গোপন কক্ষে আলোচিত হল নিউক্লিয়ার টেস্টের কথা।

 নিউক্লিয়ার টেস্টিং

নিউক্লিয়ার টেস্টিং

১৯৯২ সালে শেষবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক দূর্গ ওয়াশিংটনে নিউক্লিয়ার টেস্টিং এর কথা আলোচিত হয়েছে বলে খবর। বিশেষজ্ঞদের মতে করোনা পরিস্থিতির মধ্যে এই আলোচনা বিশ্বের দরবারে প্রভূত ক্ষতিসাধন ডেকে আনবে বলে জানা গিয়েছে।

কবে থেকে চলছে আলোচনা?

কবে থেকে চলছে আলোচনা?

গত ১৫ মে থেকে চলছে নিউক্লিয়ার টেস্টিং নিয়ে এই আলোচনা। জানা গিয়েছে ট্রাম্প প্রশাসনের দুই নামী কর্তা এই আলোচনায় রয়েছেন। মূলত , চিন ও রাশিয়া যখন করোনার আবহে ট্রাম্প প্রশাসনের কুনজরে, তখন এমন আলোচনা অনেককেই উদ্বেগে রেখেছে।

 রাশিয়া ও চিন কী ভাবছে?

রাশিয়া ও চিন কী ভাবছে?

ট্রাম্প প্রশাসনের কাছে খবর রয়েছে যে রাশিয়া ও চিন গোপনে একটি 'টেস্টিং' ঘিরে যোগসাজস করছে। বিশেষজ্ঞদের মতে, নিউক্লিয়ার অস্ত্র নিয়ে যেভাবে ৩ টি দেশ আগ্রাসন দেখাচ্ছে, তাতে গোটা বিশ্বের সর্বনাশ হওয়ার পরিস্থিতি আসতে পারে। ফলে এবিষয়ে রাষ্ট্রসংঘকে কড়া পদক্ষেপ নিতে হবে।

নির্বাচন ও ট্রাম্প

নির্বাচন ও ট্রাম্প

যেভাবে করোনা ভাইরাসে গোটা আমেরিকা ধরাশায়ী, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে হালে পানি পেতে চাইছেন ট্রাম্প। আর সেই জন্যই এমন আলোচনা মার্কিন প্রশাসনের মূল দরবারে শুরু হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+