নির্বাচনের আগে বেকায়দায় 'মিথ্যাবাদী' ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের বারোটা বাজিয়ে বই লিখলেন ভাইঝি

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কীর্তি ও কেচ্ছা নিয়ে বই লিখলেন খোদ প্রেসিডেন্টের ভাইঝি মেরি ট্রাম্প। বিখ্যাত বই প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড সুস্টার এই বইটি প্রকাশ করেছে। বইটির শিরোনাম 'টু মাচ অ্যান্ড নেভার এনাফ : হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান।' আগামী ১৪ জুলাই বইটি আসবে বাজারে।

ট্রাম্পের বারোটা বাজাতে চলেছে

ট্রাম্পের বারোটা বাজাতে চলেছে

বইয়ের এমন নাম দেখেই বোঝা যায়, ট্রাম্পের বারোটা বাজাতে চলেছে এর মাধ্যমে। ক্ষমতার দ্বিতীয় মেয়াদের প্রত্যাশায় থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের আগমুহূর্তে এসে এতটা ক্ষতির কারণ সম্ভবত মহামারী করোনা ভাইরাসও হতে পারত না, যতটা তার ক্ষতি করতে চলেছে তাঁর নিজের ভাইঝি।

ডোনাল্ড ট্রাম্পের নানা অপকর্মের খতিয়ান

ডোনাল্ড ট্রাম্পের নানা অপকর্মের খতিয়ান

মেরি ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ভাই ফ্রেড ট্রাম্প জুনিয়রের একমাত্র মেয়ে। পেশায় মনোচিকিৎসক মেরি তাঁর বইটিতে ডোনাল্ড ট্রাম্পের নানা অপকর্ম, পরিবারের অন্য সদস্যদের সম্পত্তিতে ঠকানো, পারিবারিক অঙ্গনে তার অসদাচরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

ট্রাম্প পরিবারের অন্তর্দ্বন্দ্ব

ট্রাম্প পরিবারের অন্তর্দ্বন্দ্ব

মেরি তাঁর এই আত্মজীবনীতে নাকি স্পষ্ট ভাষায় লিখেছেন তাঁর মতে তাঁর কাকা কীভাবে বিশ্বের স্বাস্থ্য, অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা বিরুদ্ধে হুমকি হয়ে উঠলেন। সেই ব্যাখ্যাও লেখিকা তার আত্মজীবনীতে দেবেন। এখানেই শেষ নয়। তাঁদের ট্রাম্প পরিবারের বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে কেন্দ্র করে বিভিন্ন পারিবারিক অন্তর্দ্বন্দ্বের কথাও নাকি উঠে আসবে এই বইটির বিভিন্ন অধ্যায়ে।

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

একবার মেরিল ট্রাম্প এবং তার ভাই তৃতীয় ফ্রেড ট্রাম্প ২০০৪ সালে একটি মামলা দায়ের করে অভিযোগ করেছিলেন যে তাদের বাবার সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। তারা জানান, তাদের দাদা যখন ডিমেনশিয়ায় আক্রান্ত হন তখন ১৯৯১ সালে ডোনাল্ড ট্রাম্প এবং তার বোনেরা মিলে ‘টাকা দিয়ে এবং প্রভাব খাটিয়ে' তার উইলটি বদলে দিয়েছিলেন।

এর আগে জন বল্টনের বইয়ে মাত হন ট্রাম্প

এর আগে জন বল্টনের বইয়ে মাত হন ট্রাম্প

মেরির এই বইয়ের কয়েকদিন আগে হোয়াইট হাউসের বিষয়গুলো নিয়ে একটি বই প্রকাশ করেন জন বল্টন। যিনি এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠজন ছিলেন। তাঁর লেখা স্মৃতিচারণমূলক বই, ‘দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড'কে পেছনে ফেলে এরই মধ্যে অ্যামাজন ডটকমে বেস্ট সেলার হিসেবে স্থান করে নিয়েছে মেরির নতুন বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+