সংসার ভাঙতে পারে ট্রাম্পের! যৌনকেচ্ছার কথা স্বীকার করলেন তাঁর আইনজীবী
মার্কিন রাষ্ট্রপতি জোনাল্ড ট্রাম্পের যৌনকেচ্ছার কথা স্বীকার করে নিলেন তাঁর ব্যক্তিগত আইনজীবী। জানালেন নিজের পকেট থেকে ১ লক্ষ ৩০ হাজার ডলার দিয়ে সেই ঘটনা তখনকারমতো ধামাচাপা দিতে হয়েছিল।
মার্কিন রাষ্ট্রপতি জোনাল্ড ট্রাম্পের যৌনকেচ্ছার কথা স্বীকার করে নিলেন তাঁর ব্যক্তিগত আইনজীবী। জানালেন নিজের পকেট থেকে ১ লক্ষ ৩০ হাজার ডলার দিয়ে সেই ঘটনা তখনকারমতো ধামাচাপা দিতে হয়েছিল। যদিও পরে তা প্রকাশ্যে চলে এসেছে। তবে সেইসময়ে ট্রাম্প নয়, নিজের মক্কেলের সম্মান বাঁচাতে আইনজীবী মাইকেল কোহেন নিজের পকেট থেকে পর্নতারকা স্টরমি ড্যানিয়েলসকে অর্থ দেন।

সেই টাকা পরে ট্রাম্প বা তাঁর সংস্থার কাছ থেকে তিনি ফেরত পাননি বলেও ট্রাম্প জানিয়েছেন। এই বিষয়ে ট্রাম্প বেশ চাপে পড়ে গিয়েছেন। কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। এমনকী ঘটনার সত্যাসত্য জানিয়ে হোয়াইট হাউসও বিবৃতি এড়িয়ে গিয়েছে।
জানুয়ারিতেই খবর রটে, স্টরমি ড্যানিয়েলস নামে এক পর্ন তারকাকে ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেন। এক যুগ আগে এক যৌনকেচ্ছার প্রেক্ষিতে এই টাকা স্টরমিকে দেওয়া হয় বলে দাবি করা হয়। সেইসময়ই খবরে বলা হয়েছিল, এই টাকা ট্রাম্পের অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে স্টরমি পেয়েছেন। সেকথাই এখন স্বীকার করে নিলেন ট্রাম্পের আইনজীবী।
এই প্রসঙ্গ সামনে আসতেই আর এক পর্ন তারকা এলানা ইভান্স মুখ খুলে বলেছেন, স্টরমি একবার তাঁকে বলেছিলেন, ট্রাম্প একযুগ আগে তাঁকে হোটেলে ধাওয়া করে ঘরে নিয়ে যান। ২০০৬ সালের জুলাই মাসে যৌন সম্পর্কে লিপ্ত হন। তারপরই এলানাকে এই ঘটনা জানিয়েছিলেন স্টরমি।
এই ঘটনা সামনে আসার পর থেকেই ট্রাম্প ও মেলানিয়ার সম্পর্কে চিড় ধরেছে। প্রায় ভাঙতে বসেছে ট্রাম্পের সংসার। খবর রটেছে, সহধর্মিনী মেলানিয়া ট্রাম্প এই ঘটনায় রীতিমতো বিরক্ত। তিনি হোয়াইট হাউস ছেড়ে হোটেলে গিয়ে থাকছেন। যদিও পরে তা নিয়ে বিশেষ খবর রটেনি। তবে এবার মেলানিয়া কী করেন সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications