উহান-তদন্ত ঘিরে ট্রাম্পের মুখের ওপর দরজা বন্ধ করল চিন! চড়ছে পারদ

উহান-তদন্ত ঘিরে ট্রাম্পের মুখের ওপর দরজা বন্ধ করল চিন! চড়ছে পারদ

মার্কিন যুক্তরাষ্ট্রের লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে ট্রাম্পের দেশে। আর এমন পরিস্থিতিতে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমেই। আর চিনকে এই বিষয়ে নিশানায় রেখে ট্রাম্প সরকার। ট্রাম্প সাফ বার্তায় জানিয়েছিলেন যে , করোনা উহানের ভাইরোলজি ইনস্টিটিউটে তদন্ত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এবার তার জেরে ট্রাম্পের মুখের ওপর কার্যত দরজা বন্ধ করে দিল চিন।

 চিনের বিদেশমন্ত্রক কী জানিয়েছে?

চিনের বিদেশমন্ত্রক কী জানিয়েছে?

চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, এই ভাইরাস গোটা মানবসভ্যতার শত্রু। তিনি বলেন, 'চিন এই ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাসের শিকার চিনও। আমরা ভাইরাসের সঙ্গে মিলে কাজ করছি না।' আর এমন বার্তার মধ্য দিয়েই মার্কিন মুলুককে নিজের অবস্থান স্পষ্ট করেছে চিন।

ট্রাম্পকে বার্তা চিনের

ট্রাম্পকে বার্তা চিনের

চিনের উহানের যে ভাইরোলজি ইনস্টিটিউটকে নিশানায় রেখেছে ট্রাম্প প্রশাসন , তা নিয়েও চিন সাফ বার্তা দিয়েছে। বেজিং জানিয়েছে সেখানে মার্কিন প্রশাসনের তদন্ত করতে চাওয়ার আর্জি তারা খারিজ করছে। আর এই বার্তায় কার্যত পারদ আরও বেশি চড়ল।

 উহান ঘিরে সন্দেহ

উহান ঘিরে সন্দেহ

উল্লেখ্য, রবিবারই চিন ফের একবার উহানে করোনা আক্রান্তের সংখ্যা পর্যালোচনা করে। সেখানে দেখা যায়, চিন যা পরিসংখ্যান আগে দিয়েছিল তার চেয়ে ৫০ শতাংশ বেশি মানুষ আক্রান্ত। ফলে মার্কিন মুলুকের চিনের প্রতি করোনা নিয়ে সন্দেহ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অনেকেই।

চিনের পরিসংখ্যানের গড়মিল!

চিনের পরিসংখ্যানের গড়মিল!

চিনে পরিসংখ্যানগত বহু গড়মিল প্রকাশ্যে আসছে করোনা নিয়ে। প্রথমে চিন জানায় সেদেশে ৩ হাজারের কিছু বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন । তবে এবার চিন নতুন করে জানিয়েছে , মৃতের সংখ্যাটা ৪ হাজার ছাড়িয়েছে। ফলে সন্দেহ ক্রমাগত দানা বাঁধছে।

ট্রাম্পের হুঙ্কার!

ট্রাম্পের হুঙ্কার!

এর আগে, প্রথম থেকেই এই করোনা ভাইরাসকে 'চিনা ভাইরাস' বলে আখ্যা দেন ট্রাম্প। এরপর জানিয়ে দেন যে, তিনি চান চিনে গিয়ে করোনা ভাইরাস সম্পর্কে তদন্ত করুক মার্কিন দল। এই বিষয়ে তিনি বলেন, 'আমরা এই নিয়ে চিনকে আগেও বলেছি। আমরা দেখতে চাই ওখআনে কী হচ্ছে। কিন্তু চিন আমাদেরকে সাহায্য করছে না। ওরা ব্যপারটা লুকোচ্ছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+