বিদায় বেলাতেও অটুট বন্ধুত্ব! মোদীকে মার্কিন মুলুকের সর্বোচ্চ সম্মান 'মেরিট অফ লিজিয়ন' দিলেন ট্রাম্প
ভারত-মার্কিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর স্বীকৃতি স্বরূপ এবার নরেন্দ্র মোদীকে 'লিজিয়ন অফ মেরিট' দিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে মোদীর হয়ে এই সম্মানটি গ্রহণ করেন আমেরিকায় স্থিত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু। হোয়াইট হাউসে তাঁর হাতে পুরস্কারটি তুলে দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন।

মোদী-ট্রাম্প বন্ধুত্ব
উল্লেখ্য, প্রথম থেকেই মোদী এবং ট্রাম্প একে অপরকে 'বন্ধু' বলে সম্বোধন করতেন। বারবার প্রকাশ্যে এসেছে দুই 'বন্ধুর' সম্পর্কের গভীরতরা। হাউডি মোদী হোক বা নমস্তে ট্রাম্প, দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্ব যেন ভাতৃত্বে পরিণত হয়েছে। এর জন্য অবশ্য কম আক্রমণ প্রতিহত করতে হয়নি মোদীকে। দেশের বিরোধী দলগুলি ক্রমাগত এটা নিয়ে খোঁচা দিয়েছেন মোদীকে।

করোনা পরিস্থিতিতে একসঙ্গে কাজ
করোনা ভাইরাস মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপরদিকে করোনা পরিস্থিতিতে আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন দিয়েছিল ভারত। প্রধাননত রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয় এই মেরিট অফ লিজিয়ন। মার্কিন সামরিক ও বিদেশি সামরিক সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব যারা অসামান্য সেবা ও সাফল্যের অধিকারী তাঁদেরও এই সম্মান প্রদান করা হয়।

আর যাঁরা পেয়েছেন এই সম্মান
এদিকে এই পুরস্কার প্রদানের পর টুইটারে রবার্ট ও'ব্রায়েন লেখেন, ভারত-মার্কিন কৌশলগত পার্টনারশিপ বাড়িয়ে তোলার জন্যই এই সম্মান প্রদান। এই সম্মান প্রপকদের তালিকায় রয়েছে দেশবিদেশের নামি ব্যক্তিরা। ট্রাম্প এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লিজিয়ন অব মেরিট সম্মান প্রদান করেছিলেন। সেইসময়ই সেই দেশের রাষ্ট্রদূতরা সেই সম্মান গ্রহণ করেছিলেন।












Click it and Unblock the Notifications