বাইডেনকে ফের আক্রমণ করতে গিয়ে ফেক ভিডিও রিটুইট করে বিপাকে ট্রাম্প

নিজের দিকে ভোট টানতে রিপাবলিকানদের রাষ্ট্রপতি পদপ্রার্থী তথা মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিরোধী ডেমোক্র্যাটদের রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেনকে একের পর এক আক্রমণ করছেন। এদিন তিনি একটি ফেক ভিডিও রিটুইট করেছেন বাইডেনকে নিয়ে। যার ফলে ভোটের আগে মার্কিন মুলুকে রাজনৈতিক উত্তাপ আরও কিছুটা বেড়ে গিয়েছে।

ফেক ভিডিও রিটুইট করে বিপাকে ট্রাম্প

ভিডিওটিতে দেখা গিয়েছে, বাইডেন পোডিয়ামে দাঁড়িয়ে নিজের মোবাইল বের করে দর্শকদের উদ্দেশে পুলিশকে আক্রমণ করে একটি গান বাজিয়ে শোনাচ্ছেন। যা অবশ্যই একটি বিতর্কিত ঘটনা। যেটি নিয়ে একটি টুইট নিজের অ্যাকাউন্ট থেকে রিটুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ঘটনা হল, বাইডেন ওই মিউজিকটি নিজের ফোনে বাজাননি।

মঙ্গলবার ফ্লোরিডায় তিনি একটি প্রচারে গিয়ে নিজের ফোন বের করে বিখ্যাত একটি লাতিন গান দেসপাসিতো শোনান। সেটিকেই বিকৃত করে করা একটি টুইটকে রিটুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এবং পরে জানা গিয়েছে টুইটটি ভুয়ো।

এই নিয়ে প্রতিপক্ষ বাইডেনকে আক্রমণ করে বেশ কয়েকটি বক্তব্য পেশ করেছেন ট্রাম্প। যা নিয়ে মার্কিন সংবাদমাধ্যম বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। এখন দেখার এই নতুন করে তৈরি হওয়া বিতর্ক কোথায় গিয়ে থামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+