ইলন মাস্কের সৌজন্যে ফের ময়দানে ট্রাম্প, টুইটারে ফের প্রকাশ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের
ইলন মাস্কের সৌজন্যে ফের ময়দানে ট্রাম্প, টুইটারে ফের প্রকাশ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের
ফের টুইটারে প্রত্যাবর্তন করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল থেকে ফের সোশ্যাল মিডিয়ায় উঁকি দিতে শুরু করেছেন ট্রাম্প। গত বছর একের পর এক বিদ্বেষ মূলক মন্তব্য লেখায় ট্রাম্পকে ব্লক করে দিয়েছিল এই মাইক্রো ব্লগিং সাইট। সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তাঁর টুইটার অ্যাকাউন্ট। টুইটারের মালিকানা বদল হতেই ফের ফিরে এলেন তিনি। সূত্রের খবর ট্রাম্পের টুইটারে থাকা নিয়ে ভোটাভুটি করিয়েছিলেন মাস্ক। ততে ৫০ শতাংশের বেশি সমর্থন পেয়েছেন ট্রাম্প। তারপরেই ইলন মাস্ক ট্রাম্পের টুইটার সাসপেনশন প্রত্যাহার করে নেন।

মার্কিন মুলুকে উল্টো হাওয়া বইতে শুরু করে দিয়েছে। নিম্নকক্ষের দখল নিয়েছে রিপাবলিকানরা। ইতিমধ্যেই ডেমোক্র্যাট স্পিকার পদত্যাগের কথা ঘোষণা করেছেন। এই মুহুর্তে একেবারে টানটান উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে আমেরিকাষ ডোনাল্ড ট্রাম্প আবার নতুন উদ্যোমে জেগে উঠেছেন। ২০২৪-র প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। তিনি প্রথম প্রার্থী রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে যিনি ২০২৪-র প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন জমা দিয়েছেন।
এরই মাধে আবার ট্রাম্পের ফের টুইটে প্রত্যাবর্তন ঘটেছে। ২২ মাসের সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছেন টুইটারের নতুন মালিক। ইলন মাস্ক টুইটার কেনার পর থেকেই সোশ্যাল মিডিয়ার জগতে যাকে বলে উথাল পাথাল শুরু হয়ে গিয়েছে। গণহারে কর্মী ছাঁটাই শুরু করেছেন। টুইটার আমুল বদলে ফেলার কথা জানিয়েছেন তিনি।
ট্রাম্পের টুইটারে সাসপেনশন থাকা উচিত কিনা এই নিয়ে ইলন মাস্ক নিজেই টুইটারে ভোটাভোটু বা জনমত নিতে শুরু করেছিলেন। তাতে ট্রাম্পের সমর্থনে ৫০-র বেশি ভোট পড়ে। তারপরেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হয়।
২০২০ সালে মার্কিন ক্যাপিটাল হিলে সংঘর্ষের ঘটনা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানি ছিল বলে অভিযোগ। ট্রাম্প একাধিক বার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই নিয়ে উস্কানি মূলক মন্তব্য করেছিলেন। তারপরেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়। ২০২১ সালের মে মাস থেকে সাসপেন্ড ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট। রিপাবলিকানরা শক্তি বাড়াতেই ফের টুইটার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে ট্রাম্পের জন্য এমনই মনে করছে রাজনৈতিক মহল।
বিস্তারিত আসছে....












Click it and Unblock the Notifications