Trump Request To Russia: ইউক্রেন সেনাকে পুরো ঘিরে ফেলেছে রাশিয়া...পুতিনের সঙ্গে কথা বলে এটা কী লিখলেন ট্রাম্প

Trump Request To Russia: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করুন। সে দেশের সেনা জওয়ানদের জীবন বাঁচাতে এগিয়ে আসুন। পুতিনের কাছে এমনটাই আবেদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গত কয়েকদিন ধরেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে চর্চা চলছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রেক্ষাপটে আজ শুক্রবার রাশিয়ার প্রসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প।

দীর্ঘ আলোচনা শেষে সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা, দারুণ এবং গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধ শেষ হতে চলেছে বলেও এদিন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট (Trump Request To Russia) । যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Trump Request To Russia

এদিন সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট করেছেন ট্রাম্প। যেখানে তাঁর দাবি, রাশিয়ান ফোর্স সম্পূর্ণ ইউক্রেনের সেনাকে ঘিরে রেখেছে। এই অবস্থায় ইউক্রেনের সেনাদের জীবন বাঁচাতে পুতিনের কাছে অনুরোধ করেছি। না হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর কখনই ঘটেনি।

সর্বশেষে ট্রাম্প লিখছেন, ভগবান দুপক্ষকেই আশীর্বাদ করুন। এই অবস্থায় রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার। শুধু তাই নয়, যুদ্ধ বিরতির পথে দুই দেশ হাঁটে কিনা সেদিকেও গওটা বিশ্বের নজর রয়েছে সেদিকেও।

Trump Request To Russia: যুদ্ধ বিরতিতে রাজি?

দীর্ঘ সময় ধরে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) চলছে। ভয়ঙ্কর এই যুদ্ধে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে যুদ্ধ বিরতির পথে হাঁটতে রাজি হয়েছে ইউক্রেন। এক্ষেত্রে মার্কিন নিরাপত্তার দাবি জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট। এমনকী রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করে বলে সম্প্রতি মন্তব্য করেছেন পুতিন।

তাঁর কথায়, এক্ষেত্রে দীর্ঘমেয়াদী শান্তি ও সংকট সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেছেন। শুধু তাই নয়, যুদ্ধ থামানোর উদ্যোগ নেওয়ার জন্য ট্রাম্প, মোদী সহ একাধিক বিশ্বনেতার প্রশংসাও করেছেন পুতিন।

Take a Poll

তিনি জানিয়েছেন, "মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী মোদী, চীনের রাষ্ট্রপতি, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিরা এই সংকটের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ"। আর এরপরেই তাৎপর্যপূর্ণ ভাবে পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প (Trump Request To Russia) । যা বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বলেই দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+