'কাশ্মীর নিয়ে আমি মধ্যস্থতায় প্রস্তুত', তবে ট্রাম্প দিলেন একটি 'শর্ত' !

কয়েকদিন আগেই তিনি জানিয়ছিলেন যে মোদী সরকারের তরফে তাঁকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়েছে।

কয়েকদিন আগেই তিনি জানিয়ছিলেন যে মোদী সরকারের তরফে তাঁকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়েছে। যা ভারত কার্যত নস্যাৎ করে দেয়। মার্কিন প্রশাসনও পরে জানায় যে এমন ও কোনও প্রস্তাব আসেনি। এরপর কাশ্মীর প্রসঙ্গ নিয়ে মুখ খুলে আসল সত্যি জানিয়ে ফেললেন ট্রাম্প। তিনি বলেন, কাশ্মীরে তিনি মধ্যস্থতা করবেন কি না তা নির্ভর করছে মোদী সরকারের উপরেও।

কাশ্মীর নিয়ে আমি মধ্যস্থতায় প্রস্তুত, তবে ট্রাম্প দিলেন একটি শর্ত !

ট্রাম্প জানান, ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমস্যা নিয়ে তিনি মধ্যস্থতা করবেন কি না তার একমাত্র শর্ত হল, দুই দেশের প্রধানমন্ত্রীরা যদি রাজি থাকেন তবেই তা হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন ,'আমার মনে হয় খান ও মোদী খুব ভালো ব্যক্তি।আমি বুঝতেই পারছি যে তাঁরা একে অপরের সঙ্গে খুব ভালো মিলে মিশে যেতে পারবেন। তবে যদি ওঁরা চান যে কেউ বিষয়টি (কাশ্মীর ইস্যু) এর মধ্যে ঢুকুক তাঁদের সাহায্য করতে ...আমি পাকিস্তানের সঙ্গে কথা বলেছি। আমি ভারতের সঙ্গেও সহজ খোলাখুলি কথা বলেছি। তবে কাশ্মীর সমস্যা চলছেই। '

প্রসঙ্গত, কাশ্মীর নিয়ে ট্রাম্প এর পর বলেন, 'যদি আমি পারি.. যদি ওঁরা চান, তাহলে আমি মধ্যস্থতা করব।' প্রসঙ্গত, ইস্ট এশিয়া সামিটের ফাঁকে যখন মার্কিন সেক্রেটারি মাইক পম্পেও আর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক সম্পন্ন হয়, তার মাঝেই ট্রাম্পের এমন বার্তা উঠে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+