যৌন কেলেঙ্কারির মামলায় শেষ পর্যন্ত আত্মসমর্পণের পথেই হাঁটতে হচ্ছে ট্রাম্পকে
পর্নতারকার সঙ্গে যৌনকেলেঙ্কারি মামলায় শেষ পর্যন্ত আত্মসমর্পণের পথে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই নিউইয়র্কে পৌঁছে গিয়েছেন তিনি। মনে করা হচ্ছে আত্মসমর্পণ করতেই তিনি নিউ ইয়র্কে এসেছেন। তাঁর বিরুদ্ধে যৌজদারি মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প প্রথম কোনও মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি যার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগে ফৌজদারি মামলা হয়েছে। পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প। সেই তথ্য প্রকাশ্যে আসার পর স্টর্মি ড্যানিয়েল অভিযোগ করেন নিজের এই কথা গোপন রাখার জন্য ট্রাম্প তাঁকে মোটা টাকা দিয়েছিল। তারপরেই এই নিয়ে হাশ মানি মামলা দায়ের হয়। এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়েরের অনুমতি দেয় নিউ ইয়র্ক জুরি। সেই অনুমতি পাওয়ার পরেই ট্রাম্পের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

এদিকে গত কয়েকদিন ধরেই উত্তাল হয়ে রয়েছে আমেরিকা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতারির দাবিতে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল সেখানে। ট্রাম্পের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিল। রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন অনেকে আবার ট্রাম্পের অনুগামীরা সেখানে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিক্ষোভ পাল্টা বিক্ষোভে সরগরম হয়ে রয়েছে আমেরিকা।
এই পরিস্থিতিতে ট্রাম্প নিজেই আত্মসমর্পণ করতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। নিজের ব্যক্তিগত চার্টার্ড ফ্লাইটে তিনি নিউ ইয়র্কে পৌঁছেছেন। ফ্লোরিডা থেকে উড়ে এসেছেন তিনি। ম্যানহ্যাটন কোর্টে যাওয়ার আগে ট্রাম্প টাওয়ারেই রাত কাটাবেন তিনি। তবে পুরো ঘটনার টেলিভিশন কভারেজ করা থেকে নিষেধ করেছেন তিনি।
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল নিজের আত্মজীবনীতে অভিযোগ করেছেন, ৬০ বছর বয়সী ট্রাম্পের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলেন তিনি। সেসময় স্টর্মির বয়স ছিল ২৫ বছর। ডোনাল্ড ট্রাম্পের বডিগার্ড তাঁকে নিয়ে গিয়েছিল তাঁর ফার্ম হাউসে। সেখানেই তাঁরা যৌন সম্পর্কে লিপ্ত হন। সেসময় ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাঁদের পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু এই ঘটনা ধামাচাপা দিতে মোটা টাকা স্টর্মিকে দিয়েছিলেন ট্রাম্প।












Click it and Unblock the Notifications