চিনের জনসংযোগ সংস্থা হিসাবে কাজ করছে WHO! বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ফের তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়তেই মার্কিন প্রসিডেন্ট ক্রমাগত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদক্ষেপের বিরোধিতা করে এসেছেন। চিনের পক্ষপাতিত্ব করা সহ একাধিক অভিযোগ এনেছেন হু-এর বিরুদ্ধে। এরই মাঝে বৃহস্পতিবারে হোয়াইট হাউজে ফের হু-কে তোপ দালগেন মার্কিন প্রেসিডেন্ট।

চিনের জনসংযোগ সংস্থা হিসাবে কাজ করছে হু
এদিন সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, 'চিনের জনসংযোগ সংস্থা হিসাবে কাজ করছে হু। তারা তো আক্ষরিক অর্থেই চিনের সুরে সুর মিলিয়ে কথা বলছে। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই। হু-র কাজকর্ম নিয়ে আমরা একেবারেই সন্তুষ্ট নই। ওরা (হু) আমাদের বিভ্রান্ত করেছে। আমরা যা সুপারিশ করার, শীঘ্রই করব।'

করোনা নিয়ে চিনের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব ট্রাম্পের
প্রথম থেকেই করোনা ভাইরাস নিয়ে চিনের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও পরোক্ষ আবার কখনও সরাসরি চিনকে দোষারোপ করেছেন এই সংক্রমক ব্যাধি ছড়ানোয়। ইউরোপের দেশগুলোও ট্রাম্পের সঙ্গে সহমত পোষণ করছিল।

গতবছর উহানে দেখা দেয় করোনা ভাইরাস
গত বছর ডিসেম্বরে চিনের উহানে দেখা দেয় করোনা ভাইরাস। এরপর ক্রমেই তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ইতমিধ্যেই প্রায় ২৬ লক্ষ ছাড়িয়েছে। এরমধ্যে এক লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনার জেরে খাদের কিনারায় ঝুলে রয়েছে অর্থনীতি।

করোনা নিয়ে হু-এর দাবি
তবে এরই মধ্য়ে ফের চিনের দাবির সমর্থনে বক্তব্য রাখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর তরফ থেকে জানানো হয়, কোনও ল্যাব থেকে নয়, বাদুড় থেকেই ছড়িয়েছে এই করোনা ভাইরাস। হু বলছে, এখনও পর্যন্ত যা প্রমাণ আছে তা অনুযায়ী বাদুড় থেকেই এই ভাইরাস ছড়িয়েছে বলে জা যাচ্ছে। কোনও ল্যাবে এই ভাইরাস তৈরি করা হয়নি।

করোনা নিয়ে ট্রাম্পের দাবি
এদিকে ডোনাল্ড ট্রাম্প বরাবর দাবি করে এসেছিলেন বাদুড় থেকে ছড়ায়নি নভেল করোনা ভাইরাস। তবে হু এভাবে ফের একবার আমেরিকার অভিযোগ উড়িয়ে দেওয়াতে বেজায় খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই ক্রোধ থেকেই ট্রাম্প এবার বললেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন চিনের প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। হু এই দুর্যোগের সময় সব বিশ্বাসযোগ্যতা হাড়িয়ে ফেলেছে।'

ট্রাম্প-হু তরজা
ট্রাম্প-হু তরজা চলছে বেশ কয়েকদিন ধরেই। এরই মধ্যে কয়েকদিন আগেই হু-কে অর্থ সাহায্য দেওয়া বন্ধ করে আমেরিকার ট্রাম্প প্রশাসন। তবে এরপরও শান্ত হননি ট্রাম্প। ক্রমাগত আক্রমণ করেই গিয়েছেন হু-কে। আর হু-এর নতুন রিপোর্টের পর ফের একবার সেই আক্রমণেরই পুনরাবৃত্তি ঘটল। করোনা সংক্রমণ রুখতে হু তার কাজ যথার্থ ভাবে করেছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।












Click it and Unblock the Notifications