Donald Trump Inauguration: ট্রাম্পের শপথে কেন মোদীর বদলে হাজির জয়শঙ্কর? কোন চিঠি দেবেন মার্কিন রাষ্ট্রপতিকে!
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে ফের একবার শপথ নিচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী বন্ধু নরেন্দ্র মোদীকে এই শপথগ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে মোদী নিজে যেতে না পারলেও পাঠিয়েছেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বিশেষ চিঠি তুলে দেবেন ডোনাল্ড ট্রাম্পের হাতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্প শপথ নিচ্ছেন। ভারতের তরফ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করবেন। সাধারণভাবে রাষ্ট্রপ্রধান বা সরকারের প্রধান এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত না হতে পারলে তিনি তাঁর কোনও বিশেষ প্রতিনিধিকে পাঠান।

এর আগে ২০২৩ সালের মে মাসে নাইজেরিয়ার রাষ্ট্রপতির শপথগ্রহণে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই বছরের নভেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মালদ্বীপের রাষ্ট্রপতির শপথগ্রহণে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০২৪ সালের জুলাই মাসে আর এক কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি ইরানের রাষ্ট্রপতির শপথগ্রহণে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর রাষ্ট্রপতিদের শপথগ্রহণে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন।
তারও আগে ২০২২ সালের জুন মাসে তৎকালীন আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং ফিলিপিন্সের রাষ্ট্রপতির শপথ গ্রহণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। সেই একইভাবে এস জয়শঙ্করও ভারতের প্রতিনিধিত্ব করে মোদীর বিশেষ চিঠি ট্রাম্পের হাতে তুলে দেবেন।












Click it and Unblock the Notifications