২০১৯ এর শুরুতেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ ডোনাল্ড ট্রাম্পের, পাল্টা দিল ভারতও

বছরের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ ছুড়ে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

বছরের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ ছুড়ে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানে লাইব্রেরি তৈরিতে টাকা ঢেলেছেন মোদী। তা কোনও কাজের নয় বলে কটাক্ষ করেছেন ট্রাম্প।

নতুন বছরের শুরুতেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ ছুড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের আফগানিস্তানে সাহায্য করার প্রসঙ্গ উঠতে ট্রাম্প কটাক্ষ করেন মোদীকে। মোদী নাকি তাকে লাইব্রেরি করা নিয়ে বারবার শুনিয়েছেন। তবে সেই লাইব্রেরি কারা ব্যবহার করছেন? ট্রাম্প পাল্টা সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তবে চুপ করে থাকেনি ভারতও। পাল্টা জবাবে বলা হয়েছে, ভারত মনে করে মানবকল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে দিলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। সেই কাজটাই ভারত করার চেষ্টা করছে।

ঘটনা হল, আফগানিস্তানের ওপর থেকে সাহায্যের হাত সরিয়ে নিচ্ছে আমেরিকা। এদিকে ভারত তিন বিলিয়ন ডলার সাহায্য করে হাত বাড়িয়ে দিয়েছে। আফগানিস্তান প্রশ্নে মোদী ও ট্রাম্প সরাসরি উল্টো পথে হাঁটছেন। যা নিয়ে ট্রাম্পকে কটাক্ষও শুনতে হয়েছে। তার জেরেই কিনা বলা কঠিন তবে মোদীকে কটাক্ষে যে ট্রাম্পের সরকার চালাতে গিয়ে তৈরি হওয়া অস্থির চিত্ত ফুটে উঠল তা বলাই বাহুল্য।

ভারত এদেশে পড়াশোনা করা আফগানিস্তানের ছাত্রছাত্রীদের মধ্যে ১ হাজার জনকে স্কলারশিপ দিচ্ছে। ২০১৫ সালে আফগানিস্তানের সংসদ তৈরি করে দিয়েছে প্রায় এক বিলিয়ন ডলার খরচ করে। এদিকে ট্রাম্প কখনও সিরিয়া, কখনও আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছেন। মোদীর বিদেশনীতির সঙ্গে পাল্লা দিয়ে না পেরেই কি ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণের পথ বেছে নিলেন? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+