একাধিক রিপাবলিকান রাজ্য হাতছাড়া, সুইং স্টেটে বাজিমাত করেও হেরে যাবেন ট্রাম্প?
গত নির্বাচনে জেতা নিউ মেক্সিকো এবং কোলারাডো হাতছাড়া হতে চলেছে ট্রাম্পের। এই দুই রাজ্যেই এগিয়ে গিয়েছেন বাইডেন। এছাড়া গত নির্বাচনে জেতা মিনেসোটা, নেভাদা, অ্যারিজোনাতেও বাইডেনের কাছে পিছিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আফ্রিকান-আমেরিকানদের ভোটের প্রভাবের ফলে ইলনয়িসে হারতে হবে ট্রাম্পকে। গতবার এই রাজ্য ছিল রিপাবলিকানদের দখলে।

বাইডেনের ঝুলিতে যে সব ইলেকটোরাল আসন
নিউ মেক্সিকোর ৫টি ইলেকটোরাল আসন ডেমোক্র্যাটদের ঝুলিতে, কোলারাডোর ৯টি ইলেকটোরাল আসন ডেমোক্র্যাটদের ঝুলিতে। এছাড়া মিনেসোটার ১০টি ইলেকটোরাল আসন, নেভাদার ৬টি ইলেকটোরাল আসন, অ্যারিজোনার ১১টি ইলেকটোরাল আসন গিয়েছে জো বাইডেনের ঝুলিতে।

কত ব্যবধানে জয়ী ট্রাম্প?
নিউ মেক্সিকোতে ৯৮ শতাংশ ভোট গণনার পর ৯১ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন জো বাইডেন। এদিকে কোলারাডো স্টেটে বাইডেন প্রায় ৪ লক্ষ ১০ হাজার ভোটে এগিয়ে ট্রাম্পের থেকে। এছাড়া মিনেসোটাতে প্রায় ৮ শতাংশ ভোটের ব্যবধানে এগিয়ে বাইডেন। নেভাদায় ট্রাম্প পিছিয়ে মাত্র ২৯ হাজার ভোটে। তাছাড়া অ্যারিজোনাতে ৬ পয়েন্টে এগিয়ে বাইডেন।

সমীক্ষাগুলিতে জো বাইডেনের একটানা লিড ছিল
এতদিন পর্যন্ত জাতীয় সমীক্ষাগুলিতে জো বাইডেনের একটানা লিড ছিল, প্রচারের শেষ কিছুদিনে যা একটি সংখ্যায় নেমে এসেছে। কিন্তু ভোটবিশেষজ্ঞ ও পণ্ডিতরা সাবধানী। কারণ ২০১৬ সালের সমীক্ষার ছায়া এখনও বর্তমান। যেখানে হিলারি ক্লিন্টনের জয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছিল।

ফ্লোরিডা-টেক্সাসে জয় ট্রাম্পের
ফ্লোরিডাকে নিশ্চিতভাবেই ট্রাম্পের মাস্ট উইন হিসেবে দেখা হচ্ছিল। এই স্টেট জিতে নিয়েছেন ট্রাম্প। এদিকে ফ্লোরিডাকে না ধরেও বাইডেনের সামনে জয়ের পথ রয়েছে। পেনসিলভেনিয়াকে দুজনেই পাখির চোখ করেছেন। যদিও এখনও পর্যন্ত ২০ কলেজ বিশিষ্ট পেনসিলভিনিয়াতে এগিয়ে ট্রাম্প। তাছাড়া টেক্সাসেও ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত।












Click it and Unblock the Notifications