Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Donald Trump Inauguration: ক্যাপিটলের উদ্যানে নয়, 'রুদ্ধদ্বার' শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প! নেপথ্যে কোন কারণ?

Donald Trump Inauguration: ২০ জানুয়ারি ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট (US President) হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ক্যাপিটল বিল্ডিংয়ে (Capitol Building) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবারে রুদ্ধদ্বার শপথ গ্রহণ (Indoor Inauguration) হবে ট্রাম্পের। ক্যাপিটলের উদ্যানে নয়, বর ভবনের কক্ষে হবে শপথ গ্রহণ ও অন্যান্য বক্তৃতা পেশের কার্যসূচি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

শপথ গ্রহণ অনুষ্ঠান কক্ষের ভেতরে করার নেপথ্যের কারণও জানিয়েছেন ট্রাম্প। তাঁর মতে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে তীব্র ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে। যা সত্যিই বিপজ্জনক। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শপথ গ্রহণের অনুষ্ঠানের কুচকাওয়াজও ক্যাপিটলের ভেতরে করা হবে বলে জানা গিয়েছে। এর আগে এরকমই প্রবল ঠান্ডার কারণে শেষবার ১৯৮৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রিগ্যান।

trump

নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসা জনতাকে কোনওভাবেই তিনি কষ্ট পেতে দেখতে চান না। কিংবা তাঁরা আহত হোক তাও তিনি কামনা করেন না। শয়ে শয়ে আইনপ্রণেতারা থেকে শুরু করে ফার্স্ট রেসপন্ডার্স, পুলিশ, ঘোড়া ও হাজার হাজার সমর্থকদের বাইরে থাকা সত্যিই বিপজ্জনক। তবে কেউ যদিও অনুষ্ঠানে এরপরেও আসতে চান, অবশ্যই ভালো গরমের পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট।

তবে ক্যাপিটল বিল্ডিং চত্বরে শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ সম্প্রচারও করা হবে সেদিন। সাধারণত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আগামী সোমবারেও ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। এর আগেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সময় তিনিই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন।

সোমবার ট্রাম্পের সঙ্গে শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। সূত্রের খবর, ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ ও ক্যাপিটলে অন্যান্য অনুষ্ঠানে অংশ নিতে ২ লক্ষ ২০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। তবে বিশ্বনেতাদের তো বটেই, আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন ধনকুবের-সহ খ্যাতনামা ব্যক্তিদের। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে মার্কিন মুলুকের খ্যাতনামা গায়িকা ক্যারি আন্ডারউডের। এছাড়াও রয়েছে নানান অনুষ্ঠান।

সোমবার প্রবল শীতের পূর্বাভাস রয়েছে ওয়াশিংটন ডিসিতে। মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, ঘণ্টায় গড়ে ১০ থেকে ২০ মাইল বেগে হাওয়াও বইতে পারে সেদিন। ওই হাওয়ার জেরে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই রুদ্ধদ্বার শপথ গ্রহণে সকলেই সুরক্ষিত থাকবেন বলে জানান ট্রাম্প।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+