চলুন আলোচনায় বসা যাক... ট্রাম্পের কাছে পৌঁছে গেল পুতিনের বার্তা! বিশ্ব জুড়ে আশার আলো
Donald Trump Inauguration: কাছাকাছি আসল আমেরিকা এবং রাশিয়া। শপথের আগেই ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ট্রাম্প পা রাখতেই শুভেচ্ছা বার্তা এল মস্কো থেকে। শুধু তাই নয়, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
রাশিয়ার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন জানান, আমেরিকার নতুন প্রশাসনের (President Donald Trump) সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনায় রাজি আছি। সবপক্ষের সঙ্গে আলোচনা করে শাস্তি প্রতিষ্টার কথাও বলেন এদিন রুশ প্রেসিডেন্ট।

আর এরপরেই আন্তজাতিকমহলে জোর জল্পনা, তাহলে এবার বন্ধ হতে চলেছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। বিশ্লেষকরা অনেকেই বলছেন, খুব শীঘ্রই এই সংক্রান্ত আশার আলো দেখা যেতে পারে।
- Donald Trump Inauguration: যুদ্ধ বন্ধের দাবি করেছিলেন ট্রাম্প
রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, কমলা হ্যারিসের সঙ্গে হওয়া এক বিতর্কে ট্রাম্প বলেছিলেন, রাষ্ট্রপতি পদে বসার পরেই সবার আগে চেষ্টা করব শান্তি ফেরানোর। এমনকি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যাতে বন্ধ হয় তা নিয়ে সব চেষ্টা করবেন বলেও মন্তব্য করেছিলেন।
এমনকি আজ সোমবার ওয়াশিংটনে এক সভায় যোগ দিয়ে ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাব। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে যে অশান্তি চলছে তাও যাতে বন্ধ হয় সেই চেষ্টা চালানো হবে বলে মন্তব্য করেন ভাবী প্রেসিডেন্ট। এমনকি কোনও ভাবেই যাতে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে না যায় সেদিকেও বিশেষ নজর রাখার কথা বলেছেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে। কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে দুদেশেই। তবে এদিনে পুতিনের বক্তব্যে আশার আলো তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications