Donald Trump: আমেরিকায় উঠে যাবে আয়কর, প্রস্তাব ট্রাম্পের; পরিবর্তে কী ব্যবস্থা?

Donald Trump: আমেরিকায় উঠে যেতে চলেছে আয়কর ব্যবস্থা (Income Tax System)। বার্ষিক আয়ের উপর ভিত্তি করে আর দিতে হবে না কর! সূত্রের খবর, এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প। মসনদে বসেই গুচ্ছ গুচ্ছ নির্বাহী আদেশনামায় সই করেছেন ট্রাম্প। আর এবার, আয়কর প্রত্যাহার করে শুল্ক নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা ফেরানোর প্রস্তাব ট্রাম্পের।

ট্রাম্পের দাবি, আমেরিকাকে ধনী করে তুলতে গেলে আয়কর প্রত্যাহার করা দরকার। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারগুলির ক্রয়ক্ষমতা বাড়বে ও ভোগব্যয়ও (Disposable Income) বৃদ্ধি পাবে। যার জেরে দেশের ভাঁড়ারের টাকা আবার রাজকোষেই ফেরত যাবে। ট্রাম্পের কথায়, যে অর্থনৈতিক ব্যবস্থায় আমেরিকা ধনী হয়েছিল, সেই সিস্টেমের পথেই হাঁটতে চলেছে আমেরিকা।

donald trump

মার্কিন প্রেসিডেন্ট বলেন, "পুরোনো প্রথায় ফিরে যাওয়ার এটাই প্রকৃত সময়। যে অর্থনৈতিক প্রথায় আমরা ধনী হতে পেরেছিলাম, সর্বকালের সেরা শক্তিশালী দেশ হয়েছিলাম, সেই প্রথায় ফিরে যেতে হবে। বিদেশকে ধনী করে তুলতে আমাদের নাগরিকদের উপর করের বোঝা চাপানোর পরিবর্তে বহির্বিশ্বের অন্যান্য দেশগুলির উপর কর আরোপ করা উচিত। বরং এর ফলে আমাদের নাগরিকরা আরও ধনী হবেন।"

উল্লেখ্য, ১৮৭০ থেকে ১৯১৩ সালের মধ্যবর্তী সময়ে শুল্ক নির্ভর অর্থনৈতিক ব্যবস্থায় (Tariff based economic system) সবচেয়ে ধনী ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র (USA)। আয়করের বোঝা কম করে সেই ঘাটতি মেটাতে আমদানি শুল্ক (Import Tariffs) বাড়িয়ে তা নতুন করে কার্যকর করা হবে বলে জানান ট্রাম্প।

শপথ গ্রহণের দিনই ট্রাম্প বলেছিলেন, বিদেশিদের ধনী করতে আমাদের নাগরিকদের উপর করের বোঝা না চাপিয়ে বিদেশের উপর আমদানি শুল্ক আরোপ করা উচিত। এর ফলে বিদেশের টাকায় আমেরিকার রাজকোষ ভরে উঠবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+