মার্কিন গোয়েন্দা প্রধানকে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন, তোলপাড় মার্কিন রাজনীতি
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই -এর প্রধান জেমস কমেকে পদ থেকে ছাঁটাই করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই -এর প্রধান জেমস কমেকে পদ থেকে ছাঁটাই করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে তোলপাড় গোটা মার্কিন রাজনীতি। এফবিআই প্রাধানের ছাঁটাই নিয়ে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটসরাও।
ডেমোক্রেটদের দাবি , ২০১৬ এর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে গোপনে রাশিয়ার সঙ্গে আতাঁত গড়ে অপর পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর সেই অভিযোগের তদন্তে যেহেতু এফবিআই দায়িত্বে ছিল, তাই এই ছাঁটাই করে নিজের গদি শক্ত করলেন ট্রাম্প। এমনই অভিযোগ তুলেছেন মার্কিন শাসক দলের বিরোধী শিবির।

সূত্রের খবর, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত তদন্তে হিলারি ক্লিন্টনের ইমেলকে যেভাবে খতিয়ে দেখা হচ্ছে তা পক্ষপাত দুষ্ট বলে মনে করছিলেন ট্রাম্প। যদিও এফবিআই প্রধানের কাছে বরখাস্তের চিঠিতে লেখা হয়, যে জেমস কোমে সঠিকভাবে তাঁর দায়িত্ব সামলাতে পারছেন না। এবিষয়ে মার্কিন অ্যান্টর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি ট্রাম্পকে পরামর্শ দেন বলে খবর।












Click it and Unblock the Notifications