রানি দ্বিতীয় এলিজাবেথকে দেওয়া নিজের উপহারই চিনতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করা কতটা ভুল সিদ্ধান্ত সেটা হারে হারে টেল পাচ্ছেন সেখানকার বাসিন্দারা। মার্কিন প্রেসিডেন্টের একের পর এক হঠকারী সিদ্ধান্তে গোটা আমেরিকা জর্জরিত।
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করা কতটা ভুল সিদ্ধান্ত সেটা হারে হারে টের পাচ্ছেন সেদেশের বাসিন্দারা। মার্কিন প্রেসিডেন্টের একের পর এক হঠকারী সিদ্ধান্তে গোটা আমেরিকা জর্জরিত। এমনকী হোয়াইট হাউসের কর্মীরাও বিরক্ত হয়ে উঠেছেন। এবার আরও এক কাণ্ড ঘটিয়েছেন তিনি। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে দেওয়া নিজের উপহারই চিনতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। এই অপ্রীতিকর অবস্থার সামাল দিতে এগিয়ে এসেছেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

এই মুহূর্তে তিনদিনের সফরে সস্ত্রীক লন্ডনে আছেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যেই ট্রাম্পের এই সফর। এরই মধ্যে যে এই কাণ্ড ঘটাবেন তিনি তা অনেকের কাছেই অজানা ছিল। ব্যাকিংহাম প্যালেসে স্ত্রী মেলানিয়াকে নিয়ে গিয়েছিলেন ট্রাম্প। সেখান রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। সৌজন্য সাক্ষাতের সময় রানি দ্বিতীয় এলিজাবেথ ট্রাম্পকে একটি রূপোর ঘোড়া দেখিয়ে জিজ্ঞাসা করেন এটি চিনতে পারছেন কিনা। ট্রাম্প সরাসরি অস্বীকার করলে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন মেলানিয়া ট্রাম্প। তিনি জানান হ্যাঁ মনে আছে, গতবার এই ঘোড়াটা উপহার দিয়েছিলাম আমরা।
২০১৮ সালে লন্ডন সফরে এসে রানি দ্বিতীয় এলিজাবেথকে এই রূপোর ঘোড়াটি উপহার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এক বছর পরে আবার লন্ডন সফরে এসে নিজের দেওয়া সেই উপহারটিই চিনতে পারেননি। খবরটি প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে রসিকতা শুরু করে দিয়েছেন নেটিজেনরা।












Click it and Unblock the Notifications