ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগের পর পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ এনেছেন পর্ন তারকা ড্যানিয়েলস স্টর্মি। তাপপর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার চার্জ গঠন হয়েছে। সেই মামলায় আদালতে আত্মসমর্পণের পর গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১৩ পাতার চার্জশিট দাখিল করা হয়। ম্যানহাটন জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে অপরাধ ঢাকতে ঘুষ দেওয়ার অভিযোগে তদন্তে তাঁর বিরুদ্ধে জারি হয় ফৌজদারি মামলা। ইতিহাসে প্রথম মার্কিন রাষ্ট্রপতি হিসাবে ট্রাম্পের মর্যাদায় আঘাত করে এই তদন্ত।

এই মামলায় ট্রাম্পের আত্মসমর্পণ প্রত্যাশিতই ছিল। কিন্তু তারপর যে গ্রেফতারির খাঁড়া নেমে আসবে তা ভাবেননি ট্রাম্প। প্রাক্তন রাষ্ট্রপতি লোয়ার ম্যানহাটনে যাওয়ার জন্য ট্রাম্প টাওয়ারে তার পেন্টহাউসের বাসভবন ত্যাগ করার সময় সমর্থকদের দিকে হাত নাড়েন, তার পরেই ম্যানহাটন ফৌজদারি আদালতে পৌঁছন।
ট্রাম্প আত্মসমর্পণের পরে তার আঙুলের ছাপ নেওয়া হয় এবং অন্যান্য প্রক্রিয়াকরণের পরে শান্ত ট্রাম্প তাঁর আইনজীবীদের মধ্যে বসেছিলেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি তিনি শোনেন। তাঁর বিরুদ্ধে ৩৪টি অপরাধমূলক ধারা প্রয়োগ করা হয়েছে। তিনি এ জন্য দোষী নন বলে দাবি করেন।

বিচার চলাকালীন এক পর্যায়ে নিউইয়র্কের বিচারক জুয়ান মার্চান ট্রাম্পকে বিচার প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি কররা জন্য সতর্ক করেন। স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগটিতে সিলমোহর দেওয়া হয়। এই মর্মে ৩৪টি অপরাধমূলক অভিযোগ সামনে আসে।
ম্যানহাটনের গ্র্যান্ড জুরির তদন্তে উঠে আসে ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে চুপ থাকার জন্য চলচ্চিত্র তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার অর্থ প্রদানের চেষ্টা করা হয়েছিল। সেই সময় ড্যানিয়েলস দাবি করেছিলেন, তৎকালীন রাষ্ট্রপতি প্রার্থী ট্রাম্পের সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।

ট্রাম্প টাওয়ারের আকাশচুম্বী ভবন এবং ম্যানহাটন ফৌজদারি আদালতের বাইরে সমর্থকরা জড়ো হয়েছিলেন। তাই যাতে কোনোরকম সংঘর্ষ না বাধে সে ব্যাপারে সতর্ক ছিল প্রশাসন। রাজনৈতিক হিংসা নিয়ে উদ্বেগ থাকলেও শেষপর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছিল আত্মসমর্পণ প্রক্রিয়া। উল্লেখ্য, ট্রাম্প সমর্থকরা ২০২১-এর ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের বিক্ষোবকে হিংসার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন।
ট্রাম্পের অভিযুক্তের প্রতিক্রিয়ায় পার্টি লাইনে বিভাজন তৈরি হয়েছিল। রিপাবলিকানরা আইনি ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ করেছিল এবং ডেমোক্র্যাটরা জবাবদিহি চেয়েছিল। ডেমোক্র্যাটদের মিশিগানের প্রতিনিধি রাশিদা তালাইব একটি বিবৃতিতে বলেছেন, "কেউই আইনের ঊর্ধ্বে নয়, সে যতই ধনী বা শক্তিশালী হোক না কেন।"












Click it and Unblock the Notifications