Donald Trump Hush Money Case: মার্কিন মসনদে বসার আগেই বড় স্বস্তি! আরও একবার 'কপাল' খুলল ট্রাম্পের

Donald Trump Hush Money Case: পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে অব্যাহতি দিল মার্কিন আদালত। শুক্রবার ম্যানহাটান আদালতের বিচারক জুয়ান এম মার্চেন এই মামলায় কোনও শান্তিযোগ্য নির্দেশ দেননি। মার্কিন ভাবী প্রেসিডেন্টকে সমস্ত মামলাতেই দোষী সাব্যস্ত করলেও শাস্তি থেকে অব্যাহতি দিয়েছে মার্কিন আদালত।

যা অবশ্যই স্বস্তির খবর ট্রাম্পের কাছে। বিশেষ করে যখন মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য শপথ নিতে চলেছেন এই রায় (Donald Trump Hush Money Case) খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে, এই নির্দেশ সামনে আসার পরেই ডোনাল্ড ট্রাম্প একেবারে নিঃশর্ত মুক্তি পাচ্ছেন।

Donald Trump Hush Money Case

এবং মন দিয়ে এবার রাজনীতি করার সুযোগ পাবেন। কোনও জেল কিংবা জরিমানার সুযোগ থাকছে না। গত দুমাস ধরে ঘুষ কাণ্ডে জটিল এক আইনি লড়াই চলছিল। ট্রাম্পের বিরুদ্ধে হওয়া এই মামলা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়। কিন্তু এতে ভাবী মার্কিন প্রেসিডেন্টের জীবনে কোনও প্রভাব পড়েনি।

একেবার খুব সহজেই আরও একবার মার্কিন মসনদে বসতে চলেছেন। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় ট্রাম্পের চার বছর পর্যন্ত জেল হতে পারত। তবে মার্কিন আদালতের নির্দেশ সামনে আসতেই সেই আশঙ্কা আর রইল না। বিচারক কোনও এই সংক্রান্ত শর্ত চাপাননি। ফলে ট্রাম্পের সামনে থাকছে না কোনও জটিলতা।

বলে রাখা প্রয়োজন, গত ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান নেতা ট্রাম্পের বিরুদ্ধে র্নস্টার স্টর্মি ড্যানিয়েলস বিস্ফোরক অভিযোগ আনেন। মোটা অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ আনেন। যা নিয়ে সরগরম হয়ে ওঠে আমেরিকার রাজনীতি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নিউ ইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ইতিমধ্যে। গত বছর এই সংক্রান্ত রায় জানায় আদালত। তবে ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থাকায় কোনও সাজা ঘোষণা করা হয়নি।

প্রশ্ন উঠেছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারলেই ট্রাম্পকে জেলে যেতে হবে। ফলে এই নির্বাচন তাঁর কাছে ছিল প্রেস্টিজিয়াস ফাইট। এই অবস্থায় সম্প্রতি ট্রাম্প আদালতের দ্বারস্থ হয়। যেখানে শাস্তি মুকুবের আবেদন জানানো হয়। যদিও আদালত তা খারিজ করে দিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+