ভোটযুদ্ধের শেষ লগ্নে হিলারির চেয়ে এক পয়েন্টে এগিয়ে ট্রাম্প

গত ২৭-৩০ অক্টোবরের মধ্যে মার্কিন মুলুকে যে সমীক্ষা চালানো হয়েছে তাতে ট্রাম্প শতাংশের বিচারে এক পয়েন্টে এগিয়ে হিলারির চেয়ে।

লস অ্যাঞ্জেলস, ১ নভেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকী। আর প্রচারের একেবারে শেষ লগ্নে এসে ডেমোক্র্যাট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের চেয়ে এক ইঞ্চি হলেও এগিয়ে গেলেন বিতর্কিত রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

তাহলে কি শেষ লগ্নে এসে ভোটের বাজারে বাজিমাত করবেন ট্রাম্প? এই প্রশ্নের উত্তর পেতে আরও হপ্তাখানেক অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে গত ২৭-৩০ অক্টোবরের মধ্যে মার্কিন মুলুকে যে সমীক্ষা চালানো হয়েছে তাতে ট্রাম্প শতাংশের বিচারে এক পয়েন্টে এগিয়ে হিলারির চেয়ে।

ভোটযুদ্ধের শেষ লগ্নে হিলারির চেয়ে এক পয়েন্টে এগিয়ে ট্রাম্প

গত মে মাস থেকে যতগুলি সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তার সবকটিতেই ট্রাম্পকে পিছিয়ে রাখা হয়েছিল। তবে একেবারে শেষ লগ্নে ট্রাম্পের এগিয়ে যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্ট ট্র্যাকিং পোলের হিসাবে হিলারির চেয়ে এগিয়ে গিয়েছেন ট্রাম্প। সমীক্ষার বিচারে ট্রাম্প ৪৬ শতাংশ সমর্থন পেয়েছেন, এদিকে হিলারি পেয়েছেন ৪৫ শতাংশ সমর্থন। ইমেল বিতর্কে হিলারি ভোটযুদ্ধের শেষ লগ্নে খানিক পিছিয়ে পড়লেন কিনা সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।

তবে RealClearPolitics নামে আর একটি সমীক্ষার হিসাবে অবশ্য হিলারির চেয়ে ২.২ শতাংশ পয়েন্টে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। এই সংস্থা দেশের সবকটি বড় নির্বাচনকে ট্র্যাক করে। ফলে এদের ফলাফল খানিক নিশ্চিন্ত করতে পারে ডেমোক্র্যাটদের।

সদ্য প্রকাশিত সমীক্ষার ফলাফলে এক পয়েন্ট এগোতেই ফের একবার উল্লসিত ট্রাম্প কড়া ভাষায় ইমেল কাণ্ড নিয়ে আক্রমণ করেছেন হিলারি ক্লিন্টনকে। হিলারি রাষ্ট্রপতি হিসাবে যোগ্য নন এবং তাঁকে নির্বাচনে লড়তে দেওয়া উচিত নয় বলে ফের টুইট করে দাবি করেছেন ট্রাম্প।

গত কয়েকদিনে যতগুলি সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তাতে মনে করা হচ্ছে হিলারি ক্লিন্টনের জয়ের পথ ততটা মসৃণ হবে না যতটা আগে ভাবা হয়েছিল। যেমন ভার্জিনিয়ার মতো জায়গায় যেখানে ট্রাম্প দুই অঙ্কের ব্যবধানে পিছিয়ে ছিলেন, এখন সেই ব্যবধান কমে ৬-এ এসে দাঁড়িয়েছে। তবে সবকটি সমীক্ষার ফলাফল বিচার করে মনে করা হচ্ছে, আগামী ৮ নভেম্বর শেষ হাসি হাসবেন হিলারিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+