Donald Trump: লড়াইয়ের পথে জটিলতা বাড়ছে ট্রাম্পের! 'অযোগ্য' বলল মেইন প্রদেশ
Donald Trump: আগামী বছর আমেরিকার নির্বাচন (2024 United States presidential election) । আর সেই নির্বাচনে ফের একবার লড়াই করতে চান ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শুরুতেই একের পর এক ধাক্কা। এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে 'অযোগ্য' বলে ঘোষণা করল মেইন প্রদেশ।
দ্বিতীয় মার্কিন প্রদেশ হিসাবে আগামী বছরেরর মার্কিন নির্বাচনে ট্রাম্পের (Donald Trump) অংশগ্রহণ নিয়ে এমন এমনই কার্যত 'রায়' সামনে এসেছে। মেইনের আধিকারিকরা জানাচ্ছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি 'ক্যাপিটল হামলা'র পিছনে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ভূমিকা আছে। আর সেই ভূমিকার কথা মাথায় রেখেই অযোগ্য ঘোষণা করা হল।

বলে রাখা প্রয়োজন, এর আগে কলোরাডো সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেতে হয় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে (Donald Trump) । দীর্ঘ শুনানিতে সর্বোচ্চ আদালত জানায়, নির্দিষ্ট এই প্রদেশের প্রাথমিক নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানো যাবেন না। এরপর যদিও মিশিগানের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রিপাবলিকান এই নেতা। এবার মেইন প্রদেশেও ধাক্কা খেলেন। ফলে ক্রমশ মার্কিন নির্বাচনের ট্রাম্পের দাঁড়ানো নিয়ে জটিলতা তৈরি হচ্ছে।
নির্বাচনে লড়াই নিয়ে মার্কিন সংবিধানে কড়া বিধান রয়েছে। সে দেশের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন এমন কোনও ব্যক্তির বিরুদ্ধে সরকার বিরোধী অভ্যুত্থান বা বিদ্রোহ হয় তাহলে ফের প্রেসিডেন্ট হিসাবে তার বসা অযোগ্য বলে ঘোষণা করা হবে।
এই বিষয়টিকেই উল্লেখ করেন মেইন প্রদেশের বেশ কয়েকজন প্রাক্তন সাংসদ। আরতা উল্লেখ করে প্রদেশ থেকে ট্রাম্প নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে অযোগ্য ঘোষণার আবেদন জানানো হয়। আর সেই আবেদনকে মাথায় রেখেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে (Donald Trump) 'অযোগ্য' বলে ঘোষণা করল মেইন প্রদেশ। যা নিঃসন্দেহে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।
যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলে রাখা প্রয়োজন, ট্রাম্পের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এমনকি স্পর্শকাতর নথি বাড়িতে রাখার মতো মারাত্মক অভিযোগও রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications