নির্বাচনে হারের বদলা? করোনা আবহে লক্ষাধিক মার্কিনিকে অন্ধকারের দিকে ঠেলে দিলেন ট্রাম্প
মার্কিন কংগ্রেসে আগেই পাশ হয়েছিল কোভিড রিলিফ বিল। তবে সেই বিলকে অপব্যয় বলে আখ্যা দিয়েছইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বিলটি শেষ পর্যন্ত সই করলেন না ট্রাম্প। যার জেরে মার্কিন মুলুকে কয়েক লক্ষ মানুষ করোনা আবহে চাকরি না থাকার জেরে যে সাহায্য পাচ্ছিলেন, তা আর পাবেন না।

ট্রাম্পের বক্তব্য
ট্রাম্পের বক্তব্য, বিলের নাম দেয়া হয়েছে কোভিড রিলিফ বিল, কিন্তু কোভিডের সঙ্গে এর প্রায় কোন সম্পর্কই নেই। আর এর জেরে মার্কিন সরাকর আংশিক ভাবে বন্ধ হয়ে যেতে পারে। যদি না অন্য একটি বিল পাশ করাতে সক্ষম হয় মার্কিন কংগ্রেস। উল্লেখ্য, এই ২.৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজে প্রত্যেক মার্কিনীর জন্য টাকা বরাদ্দ করা ছিল।

যত ভোট পেয়ে পাশ হয় বিলটি
বিলটি হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ৩৫৯-৫৩ ভোটে এবং সেনেটে ৯২-৬ ভোটে পাস হয়। যুক্তরাষ্ট্রে এর আগে কোভিড-১৯ এর জন্য যেসব আর্থিক প্রণোদনার ব্যবস্থা ছিল, সেগুলোর বেশিরভাগের মেয়াদ এ মাসে শেষ হওয়ার কথা। রিলিফ প্যাকেজে নানা ধরণের বিধান রাখা হয়েছে, যার ফলে মহামারির কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মার্কিন নাগরিক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

কী কী রয়েছে বিলে
সোমবারের ওই প্যাকেজে ফেডারেল বেকারভাতা সপ্তাহে ৩০০ ডলার পর্যন্ত করা হয়েছে, যা ১১ সপ্তাহ পর্যন্ত দেয়া হবে। এছাড়া রেন্টাল বিল অর্থাৎ বাড়ি ভাড়ায় সহায়তা দেবার জন্য প্যাকেজে ২,৫০০ কোটি ডলার রাখা রয়েছে। সেই সঙ্গে এ মাসের মধ্যে বাড়িভাড়ার মেয়াদ শেষ হলে কাউকে উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।












Click it and Unblock the Notifications