শিঘ্রই ট্রাম্প-পুতিন বৈঠক! রাশিয়ার প্রেসিডেন্টকে আর কী বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রপ্রধান
রাশিয়ায় ফের একবার ক্ষমতায় আসার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ায় ফের একবার ক্ষমতায় আসার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তাঁর অভিনন্দন বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিঘ্রই তিনি রাশিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করে বৈঠকে বসতে আগ্রহী। উল্লেখ্য, ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপ্রধান নির্বাচনে রাশিয়ার প্রভাব ঘিরে বেশ শোরগোল পড়ে যায় আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। সেই প্রেক্ষাপটে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

এদিকে, ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির সদস্যরাই পুতিনের নির্বাচিত হওয়ার ঘটনাকে কটাক্ষ করেছেন। পাশাপাশি , পুতিনের সঙ্গে ট্রাম্পের সৌহার্দ্য বিনিময়কেও অনেকেই সমালোচনা করেছেন। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে জয়ী হন পুতিন। আগামী আরও ৬ বছরের জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্টের ক্ষমতায় থাকছেন।
এই নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরেও কটাক্ষ উঠে এসেছে বহু মার্কিন রাজনৈতিক নেতার তরফে।
মনে করা হচ্ছে , সাম্প্রতিককালে সিরিয়া ও ইউক্রেনের পরিস্থিতির সাপেক্ষে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে এই সৌহার্দ্যের সম্পর্ক প্রাসঙ্গিক হতে চলেছে। ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, দু'পক্ষের মধ্যে বৈঠকে অস্ত্র সম্পর্কে বেশ কিছু আলোচনা হতে চলেছে। ফলে , বেশ কিছু আন্তর্জাতিক ইস্যুতে এই দুটি দেশের মধ্যে সম্পর্কের অবনতি খানিকটা কাটবে বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications