ট্রাম্পের ব্যক্তিগত খানসামাদের একজন করোনা পজিটিভ, আতঙ্কের স্রোত হোয়াইট হাউসে

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ফের একবার করোনা ভাইরাস পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এর আগেও একবার ট্রাম্পের পরীক্ষা হয়েছে এবং সেখানে রিপোর্ট নেগেটিভ এসেছে। এবার তাঁর পরীক্ষা করানোর কারণ, মার্কিন নৌ সেনার এক সদস্য যিনি রাষ্ট্রপতি ট্রাম্পের ব্যক্তিগত খানসামাদের অন্যতম ছিলেন তাঁর শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।

ট্রাম্পের ব্যক্তিগত খানসামাদের একজন করোনা পজিটিভ

এই মার্কিন নৌসেনা সদস্য হোয়াইট হাউজের উচ্চপদস্থ মিলিটারি ইউনিটের সদস্য। যারা রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের একেবারে নিকটে থেকে কাজ করে। এই খবর শোনার পর রাষ্ট্রপতি ট্রাম্প বেশ ক্ষুব্ধ হয়েছেন বলেও খবর।

হোয়াইট হাউজের তরফে বিবৃতি দিয়ে এই বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট জানিয়েছে যুক্তরাষ্ট্রের মিলিটারি ইউনিটের এক সদস্য যিনি এখানে কর্মরত তাঁর শরীরে করোনার উপস্থিতি পাওয়া গিয়েছে। এর ফলে রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির ফের একবার করোনা পরীক্ষা হয়েছে এবং রিপোর্ট নেগেটিভ এসেছে।

এই ইউনিটের সদস্যরা রাষ্ট্রপতির একেবারে কাছে থেকে কাজকর্ম করে। রাষ্ট্রপতির ব্যক্তিগত জীবনকে একেবারে কাছ থেকে দেখার সৌভাগ্য হয় এই আধিকারিকদের। তাঁদের মধ্যে একজনের সঙ্গে এমন ঘটনা ঘটায় হোয়াইট হাউস জুড়ে আতঙ্ক তৈরি হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+