Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PM Modi US visit: আমেরিকায় মোদী পা রাখতেই রানা'কে ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা! বড় সিদ্ধান্ত ট্রাম্পের

PM Modi US visit: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে বড় সাফল্য। 26/11 মুম্বই হামলার অন্যতম বড় মাস্টারমাইন্ড তাহাউর রানা'কে হাতে পেতে চলেছে ভারত (Tahawwur Rana Extradition)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠককে রানার হস্তান্তরের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) । তিনি বলেন, আমরা ২০০৮ সালের ভয়াবহ জঙ্গি হামলার বড় অভিযুক্তকে ভারতের হাতে তুলে দিচ্ছি।

অন্যদিকে এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীও। ফলে খুব শীঘ্রই কানাডার ব্যবসায়ী তাহাউর রানা'কে নিজেদের হেফাজতে নিতে চলছে ভারতের তদন্তকারী সংস্থা। যা নিঃসন্দেহে বড় কুটনৈতিক জয় বলেই মনে করা হচ্ছে (PM Modi US visit) ।

PM Modi US visit

এই প্রসঙ্গে এদিন ট্রাম্প আরও বলেন, তাহাউর রানা'কে অবশ্যই ভারতের বিচার ব্যবস্থার মুখোমুখি হতেই হবে। খুব শীঘ্রই তাঁকে ভারতে হাতে তুলে দেওয়া হবে বলেও জানান। অন্যদিকে এহেন সিদ্ধান্তকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়াই করবে বলেও জানান। মোদীর কথায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় ভারত আওয়াজ তুলেছে। ফলে এক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে মার্কিন সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন26/11 মুম্বই হামলার অন্যতম বড় মাস্টারমাইন্ড তাহাউর রানা। দীর্ঘ শুনানি শেষে তাঁর প্রত্যর্পণের সিদ্ধান্তেই সিলমোহর দেয় মার্কিন আদালত। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। আর সেই চুক্তি অনুযায়ী এহেন পদক্ষেপ হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই'য়ে মার্কিন আদালতের এহেন সিদ্ধান্ত ছিল ভারতের কাছে বড় জয়। এবার এই ইস্যুতে ছাড়পত্র দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্টও।

বলে রাখা প্রয়োজন, ২০০৮ সালে মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার ঘটে। আর সেই ঘটনায় দেশের তো বটেই, বিদেশের বহু পর্যটকের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে নেমে রানার নাম তদন্তকারীরা। কিন্তু তাঁকে হাতে পেতে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছিল ভারতকে। একাধিক আদালতের দ্বারস্থ হচ্ছিলেন তাহাউর রানা। যদি প্রত্যেক ক্ষেত্রেই হেরে যান। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও লাভের লাভ কিছু হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+