দিল্লিতেও নাশকতার সঙ্গে জড়িত ছিল সুলেমানি, দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের
মার্কিন সেনার অভিযানে ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সুলেমানির মৃত্যু হয়েছে৷ এরপরেই সেই হত্যা করার যৌক্তিকতা পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে দিল্লি হামলার জন্য দায়ি ছিল এই সুলেমানি। পাশাপাশি তিনি বলেন, পশ্চিম এশিয়ায় গত ২০ বছর ধরে সন্ত্রাস চালাচ্ছিল সুলেমানি৷

'দিল্লি ও লন্ডনের হামলার ছকও কষেছিল সুলেমানি'
ফ্লোরিডার পাম বিচে মার-আ-লাগো রিসর্টে বিমান অভিযান প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'সুলেইমানি নিরীহ মানুষের মৃত্যু জন্য দায়ি৷ দিল্লি ও লন্ডনের হামলার ছকও কষেছিল সে৷' অবশ্য দিল্লিতে কোন হামলার কথা ট্রাম্প উল্লেখ করেছেন, সে কথা তাঁর বক্তৃতায় তা স্পষ্ট করেননি, তবে রাজনৈতিক মহলের ধারণা, ২০১২ সালে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর স্ত্রীর গাড়িতে হামলার কথা উল্লেখ করেছেন তিনি৷ ওই হামলায় তাল ইয়েহোশুয়া কোরেন জখম হয়েছিলেন৷

সুলেমানির হত্যার যৌক্তিকতা
এদিকে সুলেমানির মৃত্যুর যৌক্তিকতা দিয়ে ট্রাম্প বলেন, 'সুলেমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের উপর হামলার পরিকল্পনা করছিলেন। এছাড়া মার্কিন সেনা আধিকারিকদেরও মারার পরিকল্পনা করছিল সে ও তার কুদস ফোর্স। বহু মার্কিনি এবং জোটের সদস্যের হতাহতের জন্য দায়ি। ভবিষ্যতে মধ্যপ্রাচ্য ও ইরাকে থাকা মার্কিনিদের সুরক্ষার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'

ট্রাম্পের বক্তব্য
তিনি আরও বলেন, 'আমার নেতৃত্বে আমেরিকার শত্রু ও জঙ্গি যারা আমেরিকার ক্ষতি করতে চায়, এদের কারোর নিস্তার নেই। আমরা সেসব জঙ্গিদের খুঁজে বের করব এবং তাদের মারব। আমরা আমাদের দেশ ও আমাদের দেশের কূটনীতিক এবং কর্মকর্তাদের সবসময় সুরক্ষিত রাখব। এছাড়া আমাদের বন্ধু রাষ্ট্রের নাগরিকদেরও আমরা সুরক্ষিত রাখব। সম্প্রতী বাগদাদে আমাদের দূতাবাসের উপর হামলা ও রকেট হামলায় আমাদের কর্মকর্তারা মারা গিয়েছেন ও জখম হয়েছেন। তাই তাকে মারা দরকার হয়ে পড়েছিল।'

মাইক পম্পেওর টুইট
এদিকে সুলেমানির মৃত্যুর পরেই মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে ইরাকি নাগরিকদের রাস্তায় নাচতে দেখা গিয়েছে। পম্পেও ওই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ইরানি কমান্ডারের মৃত্যুর খবরে খুশি হয়েছেন ইরাকিরা। আর সেই খুশিতেই নাচছেন তারা।'

পেন্টাগনের বিবৃতি
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ভবিষ্যত ইরানের তরফে কোনও হামলা প্রতিহত করতেই এই অভিযান চালানো হয়েছে। জেনারেল সুলেমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের উপর হামলার পরিকল্পনা করছিলেন। জেনারেল সোলেইমানি এবং তার কুর্দস বাহিনী শত শত মার্কিনি এবং জোটের সদস্যের হতাহতের জন্য দায়ি।












Click it and Unblock the Notifications