কেমন আছেন কিম জং উন? জল্পনা বাড়িয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে জল্পনার শেষ নেই। কেউ বলছেন কিম জংয়ের অবস্থা সংকটজনক, কেউ বলছেন ভালো আছেন তিনি। কেউ আবার বলছেন বেঁচে আছেন কিম জং, কিন্তু ব্রেন ডেথ হয়েছে তাঁর। অনেকে আবার বলছেন এসবই জল্পনা, কিম জং সুস্থই আছেন। এইসবের মাঝেই অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের স্বাস্থ্য নিয়ে মুখ খোলেন।

'কিমের স্বাস্থ্য সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি'

'কিমের স্বাস্থ্য সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি'

সোমবার হোয়াইট হাউজে সাংবাদিক বৈঠরে ট্রাম্প কিমের স্বাস্থ্য নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়ে বলেন, 'ওঁর স্বাস্থ্য সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি । আমি এখনই কিছু বলতে পারব না। শুধু বলব আমি চাই, কিম জং সুস্থ হয়ে উঠুক।' কিম জং উন যে বেঁচে আছেন সে বিষয়টি উসকে দিল ট্রাম্পের এই মন্তব্য। তবে এরই সঙ্গে এই মন্তব্যে এটাও বোঝা গেল কিম জং বেঁচে থাকলেও অসুস্থ রয়েছেন।

কিমের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক

কিমের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক

সোমবারে হোয়াইট হাউজ়ের ওই সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, 'কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক ভালো । আমি যদি অ্যামেরিকার প্রেসিডেন্ট না হতাম তাহলে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ লেগে যেত। উনি (কিম জং উন) সেটাই আশা করেছিলেন। এটা আপনাদের বলতে পারি।'

কিমের মৃত্যু নিয়ে জল্পনা

কিমের মৃত্যু নিয়ে জল্পনা

এর আগে হংকংয়ের এক সংবাদ মাধ্যমের খবরে জল্পনা শুরু হয় কিমের জীবনাবশান নিয়ে। তবে পরে দক্ষিণ কোরিয়ার তরফে দাবি করা হয় কিম জং উন বেঁচে আছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইনের এক শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা এই বিষয়ে সংহাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কিম জং উনের সুস্থ থাকার বিষয়ে আমাদের কোনও দ্বিমত নেই।

যা থেকে শুরু হয় গুজব

যা থেকে শুরু হয় গুজব

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদুর জন্মদিন। এ উপলক্ষে ওই দিন আয়োজিত অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন কিম। এটি অনেক বড় বিষয়। কারণ কিমের দাদু উত্তর কোরিয়ার জাতির জনকের জন্মদিন দেশটির জন্য খুব বড় অনুষ্ঠান। কিম জং-উন কখনও এ অনুষ্ঠানে অনুপস্থিত থাকেননি। এরপরই শুরু হয় গুঞ্জন।

দুই সপ্তাহ আগে অস্ত্রোপচার হয় কিমের

দুই সপ্তাহ আগে অস্ত্রোপচার হয় কিমের

দুই সপ্তাহ আগে অস্ত্রোপচার হয় কিম জং উনের। তার পর থেকেই মধ্য তিরিশের নেতার শরীর ভালো যাচ্ছে না বলে খবর। এরমধ্যেই দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সংকটজনক অবস্থায় রয়েছেন কিম জং উন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+