মার্কসবাদী কমলা ঘৃণা করেন ইজরায়েলকে, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থীকে তীব্র নিশানা ট্রাম্পের
কমলা হ্যারিসের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন ট্রাম্পও। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প নিশানা করেছেন কমলা হ্যারিসকে। তিনি অভিযোগ করেছেন কমলা হ্যারিস মার্কসবাদী। সেকারণেই এই ধরনের কথা বলছেন। একনাকত্ব কায়েম করতে চাইছেন তিনি।
কমলা হ্যারিসের বাবাকেও মার্কসবাদী অর্থনীতিক অধ্যাপক বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। সেকারণে তিনি মেয়েকেও সেই শিক্ষা দিয়েছেন এমনকী ইজরায়েলকেও কমলা হ্যারিস ঘৃণা করেন বলে দাবি করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। এবং কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২ দিনের মধ্যে ইজরায়েল উধাও হয়ে যাবে বলেও দাবি করেছেন ট্রাম্প।

প্রথম প্রেসিডেন্সিয়ার বিতর্কেই কমলা হ্যারিসকে একের পর এক ইস্যুতে নিশানা ডোনাল্ড ট্রাম্পের। কমলা হ্যারিসকে কেবল মার্কসবাদী বলেই নিশানা কেরননি ট্রাম্প। তাঁকে ইজরায়েল বিরোধী বলেও নিশানা করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইজরায়েলের কোনও অস্তিত্ব আর থাকবে না। এমনকী ট্রাম্প দাবি করেছেন তিনি প্রেসিডেন্ট হলে গাজায় এইরকম ধ্বংস কিছুতেই হতো না। এমনকী কমলা হ্যারিস গোটা আরবকেই ঘৃনা করেন বলে দাবি করেছেন ট্রাম্প। আরবের বাসিন্দা, ইহুদি, ইজরায়েল কোনও কিছুরই অস্তিত্ব থাকবে না কমলা হ্যারিস ক্ষমতায় এলে।
এদিকে পাল্টা কমলা হ্যারিস দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প গোটা দেশকে চিনের কাছে বিক্রি করে দিয়েছে আমেরিকাকে। কমলা হ্যারিস দাবি ট্রাম্প মনে করতেন একবিংশ শতাব্দীতে চিনকে একমাত্র প্রতিপক্ষ বলে মনে করতেন ট্রাম্প। তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে গোটা দেশকেই বিক্রি করে দিয়েছেন তিনি। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন কমলা হ্যারিস। গোটা দেশকে শেষ করে দিয়েছেন। দেশকে আবার আগের জায়গায় নিয়ে যেতে হলে ট্রাম্পের এই অপকর্মগুলি আগে পরিষ্কার করতে হবে বলে গাবি করেছেন কমলা হ্যারিস।
দেশের অর্থনীতি মুদ্রাস্ফীতি কাঁটায় জর্জরিত। এবং এটা সম্পূর্ণভাবে তৈরি করে গিয়েছেন ট্রাম্প। এমনই দাবি করেছেন কমলা হ্যারিস। করোনা কালে যেভাবে বেকারত্ব বেড়েছে তা নজিরবিহীন বলে দাবি করেছেন কমলা। পাল্টা ডেমোক্র্যাট পার্টি নেতাকে নিশানা করে ট্রাম্প বলেছেন ১৯১৭ সালের পর এই প্রথম গোটা বিশ্ব মহামারী দেখেছে। কাজেই সেই পরিস্থিতির জন্য কাউকে দায়ী করা ঠিক নয়। মহামারী আসার আগে পর্যন্ত শেয়ার বাজার চাঙ্গা থেকেছে। সেই সঙ্গে কমলা হ্যারিসের মুদ্রাস্ফীতির অভিযোগও কৌশলে এড়িয়ে গিয়েছেন তিনি। বিদেশ থেকে জিনিস আমদানি বেড়ে যাওয়ার কারণেই যে দেশে অস্বাভাবিক মুদ্রাস্ফীতি তৈরি হয়েছে সেই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। উল্টে বাইডেনের জমানাতেই মুদ্রাস্ফীতি সর্বাধিক আকার নিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।












Click it and Unblock the Notifications