মার্কিন প্রশাসনের গোপন নথি ফাঁস, কাঠগড়ায় প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প, অভিযোগ উড়িয়ে বাইডেনকে নিশানা
ফের আইনি ফাঁসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর বিরুদ্ধে গোপন সরকারি নথি ফাঁসের অভিযোগ উঠেছে। মিয়ামি আদালতে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মিয়ামি আদালতে হাজিরা দেন তিনি।
সেখানে বারবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। এবং পুরোটাই বাইডেন সরকারের চক্রান্ত বলে অভিযোগ করেছেন তিনি। আমেরিকার এক বিলাসবহুল রিসর্টে মার্কিন সরকারের একাধিক গোপন নথি পড়ে থাকতে দেখা গিয়েছে। তাই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে।

আমেরিকার মার আ লাগো এসস্টেটের বিলাশ বহুল স্যুইটের বাথরুম থেকে শুরু করে বেডরুম, স্টোররুমে মার্কিন সরকারের একাধিক নথি পড়ে থাকতে দেখা গিয়েছে। আগেই দেশের সরকারি তথ্য ফাঁস এবং অবহেলার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার আদালতে মামলা দায়ের করা হয়েছিল। মঙ্গলবার সেই সংক্রান্ত মামলাতেই তিনি মিয়ামি আদালতে হাজিরা দেন।
এই নিয়ে দ্বিতীয়বার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে আদালতে হাজিরা দিতে হল। যা নজিরবিহীন বলা চলে। কারণ এর আগে কোনও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে আদালতে হাজিরা দিতে হয়নি। এর আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের আনা হাশ মানি মামলায় আদালতে হাজিরা দিতে হয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে। পুরোটাই বাইডেন সরকারের চক্রান্ত বলে অভিযোগ করেছিলেন তিনি।
মার্কিন প্রশাসনের গোপন নথি ফাঁস করা নিয়ে তাঁর বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেটা একেবারেই মিথ্যে বলে অভিযোগ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। পুরোটাই জো বাইডেন সরকারের চক্রান্ত এবং ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন ট্রাম্প। ২০২৪র আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন। ইতিমধ্যেই তিনি তাঁর মনোনয়ন পত্র জমা করে দিয়েছেন।
যাতে তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সামিল হতে না পারেন সেকারণে তাঁর বিরুদ্ধে এই চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। এবার একেবারে দেশের সুরক্ষা এবং গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। েয নথি হোয়াইট হাউসের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই সেই সব সরকরি নথি তিনি হোয়াইট হাউসের বাইরে নিয়ে গিয়েছিেলন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে।
মার্কিন প্রতিরক্ষা থেকে শুরু করে সুরক্ষা সামরিক বিভাগ সংক্রান্ত একাধিক নথি যেমন িছল তেমনই বন্ধু দেশগুলির একাধিক গোপন নথিও তিনি হোয়াইট হাউসের বাইরে নিয়ে গিয়েছিলেন। কোনও ভাবে সেইসব নথি ফাঁস হয়ে গেলে আমেরিকা সহ সেই সব বন্ধু দেশের গোপনীয়তা ফাঁস হয়ে যেত বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৪৯ পাতার চার্জশিট দেওয়া হয়েছে। তাতে প্রমাণ হিসেবে সেই রিসর্টে কীভাবে নথিগুলি রাখা হয়েছিল তার ছবিও দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications