Donald Trump: ভোটে লড়তে পারবেন না ট্রাম্প, প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন রায় মার্কিন আদালতের
জোর ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে লড়তে পারবেন না তিনি। এমনই নির্দেশিকা জারি করেছে কলোরাডো সুপ্রিম কোর্ট। এই প্রথম কোনও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কোনও নির্দেশিকা জারি করা হয়েছে।
কলোরাডোর সুপ্রিম কোর্ট জািনয়েছে আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের যে প্রাইমারি ভোটাভুটি হবে তাতে অংশ নিতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনি হোয়াইট হাউসের দৌড়ে সামিল হওয়ার যোগ্য নন। এই প্রথম কোনও রাষ্ট্রপতি পদপ্রার্থীর বিরুদ্ধে এমন নির্দেশ জারি করল মার্কিন সুপ্রিম কোর্ট।

নির্বাচনের ঠিক দোরগোড়ায় হঠাৎ করে কলোরাডো সুপ্রিম কোর্টের এই নির্দেশ ট্রাম্পের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। গত বছরই তিনি মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। ধীরে ধীরে নির্বাচনের প্রচারের কাজ অনেকটাই এগিয়ে ফেলেছিলেন তিনি।
কিন্তু শেষ রক্ষা হল না। গতকাল আমেরিকার কলোরাডোর সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে ডোনাল্ড ট্রাম্প আসন্ন নির্বাচনের জন্য যোগ্য নন । অর্থাৎ হোয়াইট হাউসের জন্য যোগ্য নন বলে জানিয়েছে কলোরাডো সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটালে হামলার ঘটনায় জড়িত থাকার মামলাতেই এই রায় দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য ট্রাম্পের বিরুদ্ধে সরকার বিরোধী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে।
গত এক বছরে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সবচেয়ে বেশি শোরগোল ফেলেছিল পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে তাঁর যৌন কেলেঙ্কারির মামলা। এমনকী তাঁর বিরুদ্ধে একাধিকবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন আদালত। একবার তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। যদিও সঙ্গে সঙ্গে তিনি ছা়ড়া পেয়ে যান।
তারপরেই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সামিল হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর সেটা সফল হল না। কলোরাডো সুপ্রিম কোর্টের রায়ের পর আর তিনি আমেরিকার কোনও নির্বাচনেই লড়তে পারবেন না বলে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তো নয়ই।












Click it and Unblock the Notifications