চূড়ান্ত ফলপ্রকাশের আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন ট্রাম্প! তুমুল শোরগোল মার্কিন মুলুকে
চূড়ান্ত ফলপ্রকাশের আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন ট্রাম্প! তুমুল শোরগোল মার্কিন মুলুকে
ভোটগ্রহণ শুরু হতে না হতেই ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। এদিকে ফলপ্রকাশের আগেই ট্রাম্পে নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন বলে জোর কানাঘুষো শুরু হয়েছে আমেরিকার রাজনীতির ময়দানে। সূত্রের খবর, ভোট গণনায় 'এগিয়ে থাকার’ আভাস পেলেই নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন ট্রাম্প।

আনুষ্ঠানিকভাবে ফল জানানোর আগেই বিজয়ী বলে ঘোষণা ?
ইতিমধ্যেই নিজের ঘনিষ্ট মহলে এই ইচ্ছা প্রকাশ করেছেন। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে মার্কিন রাজ্য-রাজনীতি। রিপাবলিকান শিবিরের ঘনিষ্ঠ মহলে ট্রাম্প নাকি বলেছেন ভোট গণনার সময় যদি নিজের পক্ষে জনসমর্থন বেশি দেখেন তবে মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ফল জানানোর আগেই তিনি নিজেকে বিজয়ী বলে ঘোষণা করে দেবেন।

শেষ নির্বাচনী প্রচারেও ভিন্ন সুর ট্রাম্পের গলায়
শনিবার এই খবর একাধিক মার্কিন সংবাদমাধ্যম প্রকাশের পর রবিবার সমস্ত কথাই অস্বীকার করেন ট্রাম্প। উল্টে তার বিরুদ্ধে বিরোধী নতুন চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকী নর্থ ক্যারোলিনার চার্লটে শেষবারের নির্বাচনী প্রচারে গিয়েও ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘নির্বাচনের পর যখন ব্যালট সংগ্রহ ও গণনার প্রক্রিয়া চলবে, তখন কী হবে তা কেউ বলতে পারে না। তাই তখন এই দাবি করা খুবই ভয়ানক ব্যাপার।'

করোনা সঙ্কটের জেরে বদলেছে অনেক হিসেব নিকেশই
যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগের সব প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় এবারের চিত্র অনেকটাই ভিন্ন। অন্যান্যক্ষেত্রে প্রতিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল স্পষ্ট হতে শুরু করে ভোটগ্রহণের রাত থেকেই। পরের দিন সকালের আলো ফুটতে না ফুটতেই স্পষ্ট হয়ে যায় জয় পরাজয়ের হিসেব। কিন্তু করোনা সঙ্কটের কারণে এবার অনেক কিছুই বদলে গিয়েছে।

ট্রাম্পের মন্তব্যে হতাশ করেছে নির্বাচনী বিশ্লেষকেরা
এবার পোস্টাল ব্যালটে বিপুল পরিমাণে আগাম ভোট পড়ায় বেশ কয়েকটি রাজ্য ৩ নভেম্বর নির্বাচন শেষে ভোট গণনা শুরু করবে। ২০১৬ সালের তুলনায় এবারে পোস্টাল ব্যালটে ভোটদানের পরিমাণ দ্বিগুন হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে অনেক রাজ্যেই ভোট গণণা শুরু হতে ৬ নভেম্বর পর্যন্ত সময় গড়িয়ে যেতে পারে। চূড়ান্ত ফলফল জানতে লেগে যেতে পারে আরও বেশ কিছুদিন সময়। এমতাবস্থায় ট্রাম্পের এহেন মন্তব্য হতাশ করেছে নির্বাচনী বিশ্লেষকদের।












Click it and Unblock the Notifications