America-Iran: ট্রাম্পের হুঁশিয়ারির পরেই মিসাইল তৈরি রাখল ইরান, যে কোনও সময়...! ক্রমশ মহাযুদ্ধের পথে এগোচ্ছে?

America-Iran: মহাযুদ্ধের পথে এগোচ্ছে বিশ্ব? সম্প্রতি ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ত ডোনাল্ড ট্রাম্প। এমনকি 'পরমাণু সমঝোতা'র পথে না হাঁটলে বোমা ফেলার হুঁশিয়ারিও দেন। পাশাপাশি তেহরানের উপরে 'সেকেন্ডারি ট্যারিফ' চাপানো হতে পারে বলেও বার্তা দেওয়া হয়েছে। আর তাতেই চরম ক্ষুব্ধ সে দেশ। আর এরপরেই মিসাইল ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছে ইরান।

সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ট্রাম্পের হুঁশিয়ারির পরেই সমস্ত লঞ্চারকে তৈরি করে ফেলেছে এবং যে কোনও সময় মিসাইল দাগতে পারে ইরান। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানায়নি সে দেশ। তবে সংবাদমাধ্যমের এহেন খবর সামতেই যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়েছে (America-Iran) ।

America-Iran

America-Iran: কোনও আলোচনা নয়

খবর অনুযায়ী, পরমানু চুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কোনও আলোচনায় রাজি নয় ইরান। ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের উপর লাগাতার এয়ারস্ট্রাইক চালাচ্ছে মার্কিন এয়ারফোর্স। যা নিয়ে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থায় ইরানের উপর এমন চাপ অশনি সঙ্কেত দেখছেন বিশ্লেষকরা। এমনকী ট্রাম্পের একের পর এক পদক্ষপ বিশ্বকে মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও মত।

America-Iran: ইরানকে কড়া বার্তা

যদি ইরান পরমাণু চুক্তির পথে না হাঁটে তাহলে ইরানের উপর বোমা ফেলার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি আর্থিক শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন। গত চার বছর আগে যেমন ভাবে ইরানের উপর সেকেন্ডারি ট্যারিফ লাগানো হয়েছিল তেমনই হাল এবারও হবে বলে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে কঠিন এক পরিস্থিতির মধ্যে তেহরানকে পড়তে হবে বলে আশঙ্কা। এই প্রসঙ্গে ট্রাম্প আরও জানিয়েছেন, এই বিষয়ে জানিয়ে ইরানকে চিঠি দিয়েছি। যে কোনও একটা বেছে নিতে হবে। না হলে ফল ভালো হবে না। দাবি মেনে নিলে কড়া পদক্ষেপের পথে আমেরিকা হাঁটতে চায় না বলেও বার্তা মার্কিন প্রেসিডেন্টের।

বলে রাখা প্রয়োজন, প্রথমবার যখন আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প বসেন সেই সময় ইরানের সঙ্গে হওয়া সমস্ত চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে আনেন। একই সঙ্গে একের পর এক নিষেধাজ্ঞা চাপানো হয় হয় তেহরানের উপর। যা নিয়ে যথেষ্ট চাপের মধ্যে পড়তে হয় সে দেশকে। যদিও সেই সমস্যা দ্রুত কাটিয়ে ইরান ইউরেনিয়ামের ভান্ডারকে সম্প্রতি আরও শক্তিশালী করার কাজ করছে বলে দাবি। এমনকী সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিপুল ইউরেনিয়াম মজুত করেছে বলেওঅভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+